শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন দক্ষিণ কোরিয়াকে বিপদে ফেলে কেন থাডগুলো মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে? আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান

যে কারণে ভালোবাসার প্রতীক গোলাপ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : অনেকেই এর সোজা উত্তর দিবে যে, গোলাপ ভালোবাসার প্রতীক। তাই এ ফুলের দিকেই তো সবাই হাত বাড়াবে। কিন্তু কেন? গোলাপই কেন ভালোবাসার প্রতীকের মর্যাদা পেলো, জানেন কী?

 

ছবি: লাল গোলাপ

 

  
সাহিত্যিকরা মনে করেন, ফুল সুন্দর হওয়ার কারণেই এর ডালপালায় কাঁটা সজ্জিত থাকে। যাতে সহজে কেউ একে হাতের নাগালে না পায়। প্রকৃতিও চায় সবচেয়ে সুন্দর ফুলটিকে হাতে পেতে সৌন্দর্যপিপাসুর হাত থেকে ঝরে পড়ুক রক্তকণা। এ কারণেই গোলাপকে গভীরতম ভালোবাসার প্রতীকও বলা হয়ে থাকে।
 

মনের নানা অনুভূতি প্রকাশ করতে পারে নানা রংয়ের গোলাপ। ছবি: সংগৃহীত

 

বিভিন্ন রঙের ফুলের মধ্যে ভালোবাসার প্রতীক হিসেবে গোলাপকেই বেশি প্রাধান্য দেয়া হয়। এর প্রচলন ঘটেছে সেই প্রাচীনকাল থেকেই। রোমান যুগের মানুষও ভালোবাসার অঙ্গ হিসেবে গোলাপের ব্যবহার করে এসেছেন।
 
হৃদয়ের গভীর অনুভূতিকে ভাষায় রূপ দেয়া কঠিন। তবে সে সহজ কাজটি করে দিতে পারে একটি গোলাপ। উপহার হিসেবে একটি গোলাপের উপস্থিতি প্রকাশ করে না বলা অনেক কথা। তাই প্রেম, ভালোবাসার পরিপূরক হয়ে উঠেছে গোলাপ ফুল।
 
কথিত রয়েছে, একটি গোলাপ মানুষের ভালোবাসার গভীর অংশটিকে বোঝাতে সাহায্য করে। তাই ভালোবাসার পাশাপাশি মনের বিভিন্ন অনুভূতি প্রকাশের জন্য বিভিন্ন রঙের গোলাপ ব্যবহার করার প্রচলন চালু হতে শুরু করে। 
 
যেমন, হৃদয়ের গভীর ভালোবাসা বোঝাতে লাল গোলাপ, কারো প্রশংসা করতে গোলাপি গোলাপ, তীব্র আবেগ ও আকুতি বোঝাতে কমলা গোলাপ, বন্ধুত্ব বোঝাতে হলুদ গোলাপকে বেছে নেয়ার চল রয়েছে।
 

জানেন কী কোন গোলাপের কী মানে? ছবি: সংগৃহীত

 

সৌন্দর্য, রঙের বৈচিত্র, সাহিত্য, চলচ্চিত্র বা আবেগের যেকোনো দৃষ্টিকোণ থেকেই হিসাব করুন না কেন, গোলাপের সৌন্দর্য আর এর নানা রঙের সঙ্গেই মিলেমিশে একাকার হয়ে যায় মনের নানা অনুভূতি ও ভালোবাসা। তাই বিশ্বজুড়ে গোলাপই ভালোবাসার প্রতীক হিসেবে স্বীকৃত। 

 

 

কিউএনবি/আয়শা/৭ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit