মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান বিশেষায়ীত শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু হচ্ছে বুধবার চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন পাকিস্তানি পাইলট, কে এই জিশান আলী বাল্যবিবাহ নিরোধ আইন সংশোধনের দাবিতে মতবিনিময় ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন হবে কি? মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  তিন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান। ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর। মাটিরাঙ্গায় জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। বাবাকে হত্যার সুযোগ করে দিতেই নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল: রাহুল গান্ধী আইনি লড়াইয়ে মরক্কোর কাছে শিরোপা হারাচ্ছে সেনেগাল?

শেখ হাসিনার ষড়যন্ত্রের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষাভ সমাবেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০২ Time View
পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ছাত্র জনতার গনঅভ‌্যুত্থা‌নে প‌তিত ফ্যাসিস্ট শেখ হা‌সিনা ভার‌তে ব‌সে সামাজিক যোগা‌যোগ মাধ‌্যম ফেসবুক লাই‌ভে বাংলা‌দে‌শ ও দে‌শের মানু‌ষের বিরু‌দ্ধে ষড়য‌ন্ত্র এবং দলীয় নেতাকর্মী‌দের বিশৃংলা করার ‌নি‌র্দেশ দেয়ার প্রতিবা‌দে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বৃহস্পতিবার (৬ফেব্রুয়ারি)বিকেল ৪টার দিকে বিএনপির বিক্ষোভ সমাবেশে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মো.নাছির আহাম্মেদ চৌধুরী,মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বক্তব্য রাখেন।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, পৌর বিএনপির সিনিয়র সহ- সভাপতি নারায়ন এিপুরা, যুগ্ন-সাধারন সম্পাদক দেবাশীষ দত্ত আশীষ,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম, মাটিরাঙ্গা পৌর যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন,  মাটিরাঙ্গা উপজেলা যুবদলের সদস্য সচিব ফোরকান ইমামী, মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের আহবায়ক নুর মোহাম্মদ রাব্বি,  সদস্য সচিব রানা সহ উপজেলা ও পৌর বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে কয়েকশ নেতাকর্মীর অংশগ্রহণে  বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ফ্যাসিবাদ বিরোধী নানা স্লোগান দেয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল বলেন, ফ্যাসিস্ট শেখ হা‌সিনা ভার‌তে ব‌সে সামাজিক যোগা‌যোগ মাধ‌্যম ফেসবুক লাই‌ভে বাংলা‌দে‌শ ও দে‌শের মানু‌ষের বিরু‌দ্ধে ষড়য‌ন্ত্র করছেন ফ্যাসিস্ট আওয়ামীলীগের নেতাকর্মীরা সুযোগের অপেক্ষায় ঘাপটি মেরে আছে মন্তব্য করে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান।এবং দ্রুত নির্বাচনের দাবী জানিয়ে তিনি বলেন, সংস্কারের নামে নির্বাচন আয়োজনে গরিমসি করা হচ্ছে। যা দেশের জন্য মঙ্গলজনক নয়। 

 

 

কিউএনবি/আয়শা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit