শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

জানুয়ারি মাসের সেরার তালিকায় তিন স্পিনার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৫ এর প্রথম মাসের সেরা খেলোয়াড়ের দৌড়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের জোমেল ওয়ারিক্যান, পাকিস্তানের নোমান আলি এবং ভারতের বরুণ  চক্রবর্তী। এই তিন স্পিনারের মধ্যে প্রথম দুজন লাল বলের পারফরম্যান্সের জন্য মনোনয়ন পেলেও, শেষের জন টি-টোয়েন্টির পারফরম্যান্সের জন্য পেয়েছেন। জোমেল ওয়ারিক্যান সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন পাকিস্তানের মাটিতে তার ক্যারিয়ারসেরা বোলিং নৈপুণ্যের জন্য। তার নৈপুণ্যে পাকিস্তানের মাটিতে দীর্ঘ ৩৪ বছর পর টেস্ট জয়ের স্বাদ পায় ওয়েস্ট ইন্ডিজ।

 

সিরিজের দ্বিতীয় টেস্টে ফের জ্বলে ওঠেন ওয়ারিক্যান। প্রথম ইনিংসে ৪ উইকেট শিকার করেন তিনি। দ্বিতীয় ইনিংসে সেই সাফল্যও ছাড়িয়ে যান। এই ইনিংসে ৫ উইকেট শিকার করেন তিনি। দুই ইনিংস মিলিয়ে মাত্র ৭০ রানে ৯ উইকেট শিকার করেন।


পাশাপাশি ব্যাট হাতে ৫৪ রান করে ওয়েস্ট ইন্ডিজকে ঐতিহাসিক এক জয় এনে দেন।  দুই টেস্ট মিলিয়ে ৪২.৫০ গড়ে ৮৫ রানের পাশাপাশি মাত্র ৯ গড়ে ১৯ উইকেট শিকার করে সিরিজসেরা হন ওয়ারিক্যান।

একই সিরিজে পাকিস্তানের হয়ে জ্বলে উঠেছিলেন নোমান আলি। সিরিজের প্রথম টেস্টে ৮১ রান খরচায় ৬ উইকেট শিকার করেছিলেন এই বাঁহাতি স্পিনার। তবে দ্বিতীয় টেস্টেই নিজের সেরাটা দেখান নোমান।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করেন তিনি। এর মধ্যে প্রথম পাকিস্তানি স্পিনার হিসেবে টেস্টে হ্যাটট্রিকের কীর্তি গড়েন। দ্বিতীয় ইনিংসে আরও ৪ উইকেট শিকার করেন নোমান। দুই ইনিংস মিলিয়ে ১২১ রানে ১০ উইকেট শিকার করলেও দলকে জেতাতে পারেননি তিনি। সিরিজে মাত্র ১২.৬২ গড়ে ১৬ উইকেট শিকার করেন নোমান।

ওয়ারিক্যান এবং নোমান টেস্ট ক্রিকেটের পারফরম্যান্সের জন্য মনোনয়ন পেলেও বরুণ চক্রবর্তী পেয়েছেন টি-টোয়েন্টির পারফরম্যান্সের কারণে,। ভারতের এই রহস্য স্পিনার ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তার ঘুর্ণির সামনে ইংলিশ ব্যাটাররা খাবি খেয়েছে।

ইডেনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বরুণ মাত্র ২৩ রানে ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হন। চেন্নাইয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩৮ রান দিলেও তিনি হ্যারি ব্রুক এবং জেমি ওভারটনের গুরুত্বপূর্ণ উইকেট দুটি শিকার করেন।

রাজকোটে আরেকবার জাত চেনান বরুণ। ইংল্যান্ডের ব্যাটারদের নাচিয়ে মাত্র ২৪ রানে ৫ উইকেট শিকার করেন। পুনেতে চতুর্থ ম্যাচে আরও ২ উইকেট শিকার করেন তিনি। সব মিলিয়ে ইংল্যান্ড সিরিজে মাত্র ৯.৪১ গড়ে ১২ উইকেট শিকার করেন বরুণ। ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৭.০১ ইকোনমি রেটে। 

View this post on Instagram

A post shared by ICC (@icc)

 

এদিকে নারীদের ক্রিকেটে জানুয়ারি মাসের সেরা খেলোয়াড় হিসেবে মনোনয়ন পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বোলার কারিশমা রামহারাক, অস্ট্রেলিয়ার ব্যাটার বেথ মুনি এবং ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের নায়ক তৃষা গঙ্গাদি।

 

 

কিউএনবি/আয়শা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit