সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

এপ্রিলে ঢাকায় আসতে পারেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী: তৌহিদ হোসেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী এপ্রিলে ঢাকায় আসতে পারেন। আমরা উভয়পক্ষ এ নিয়ে কাজ করছি।  বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমের সঙ্গে এক মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা ধরে নিচ্ছি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসবেন। কবে আসবেন, সে দিন, তারিখ ঠিক হয়নি। তবে আমার অনুমান এপ্রিলের আগে নয়। এখনো হাতে সময় আছে। আমরা কিছু বিষয়ে সিদ্ধান্ত নেবো।

পাকিস্তানের সঙ্গে আমাদের ৫৩ বছরের অমীমাংসিত বিষয় আছে, সেগুলো আমরা উল্লেখ করবো। তবে সম্পর্ক এগিয়ে নিতে আমরা যদি ওই ইস্যুগুলোর প্রতি দাঁড়িয়ে থাকি, তাহলে আমাদের কোনো লাভ নেই। ওদেরও কোনো লাভ নেই। আমরা অবশ্যই আমাদের স্বার্থ রক্ষা ও উদ্ধারের চেষ্টা করবো। পাশাপাশি আমরা পাকিস্তানের সাথে সম্পর্ককে আরেকটি দেশের সাথে সম্পর্ক হিসেবে দেখতে চাই।

আমরা তাদের সাথে সম্পর্ক খারাপ হিসেবে দেখতে চাই না। তারা দক্ষিণ এশিয়ার একটি দেশ, সে হিসেবে তাদের সঙ্গে স্বার্থের সম্পর্ক আছে। উপদেষ্টা বলেন, পাকিস্তানের সাথে জাহাজ চলাচল শুরু হয়েছে। এটা নিশ্চয় পজিটিভ বেনিফিট আছে। আমরা চেষ্টা করবো আমাদের ম্যাক্সিমাম বেনিফিট যেন আদায় করতে পারি।

 

 

কিউএনবি/আয়শা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit