রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় এক ভ্যান চালক ৭ দিন যাবৎ নিখোঁজ থানায় জিডি আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি! বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী ২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা দাবি হাবের

ধানমণ্ডি ৩২-এ হবে ভূরিভোজ, আনা হয়েছে গরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর ধানমণ্ডি-৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর সেখানে একটি গরু এনেছেন উৎসুক জনতা। তারা জানিয়েছেন, গরু জবাই করে সেখানে ভূরিভোজ করা হবে।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ধানমণ্ডি-৩২-এ একটি গরু আনতে দেখা যায়। এ সময় শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন উপস্থিত জনগণ।

গরুটি মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে কিনে আনা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকদের একজন। বিকেলেই ধানমণ্ডি ৩২-এ গরুটি জবাই করা হবে বলে জানিয়েছেন তিনি।

এই গরু দিয়ে কী বার্তা দিতে চান? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের বার্তা এই দেশে আওয়ামী লীগের নামে কোনো ধর্ম থাকবে না। দেশে ফ্যাসিবাদের কোনো ঠাঁই নেই।

এর আগে বুধবার রাত থেকে শুরু হয় শেখ মুজিবুর রহমানের বাসভবন ভাঙার কাজ। পরে বৃহস্পতিবার সকাল থেকে আবারও ভাঙার কাজ শুরু হয়। হাজারো উৎসুক জনগণ উপস্থিত রয়েছে ধানমণ্ডি-৩২-এ।

কিউএনবি/অনিমা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit