শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গ্রেপ্তারের ঘটনায় সম্পাদক পরিষদের উদ্বেগ রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন মেসিদের ভেন্যুর শহরে ভারি বৃষ্টিতে বন্যা, সতর্কতা জারি বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মীর, ২৪ জনের প্রাণহানি: রিপোর্ট বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা যে ৩ কারণে মমতার তৃণমূল কংগ্রেস ভেঙে হলো ‘তিন টুকরো’ বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল ইসরাইল যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বানচাল করার চেষ্টা করছে : মার্কিন গোয়েন্দা জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

নিজের চেহারা নিয়ে কটাক্ষের জবাব দিলেন খুশি কাপুর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শ্রীদেবীর কনিষ্ঠ কন্যা খুশি কাপুর অভিনয়ের সফর শুরু করেছেন। আগামীকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তার প্রথম ছবি ‘লাভইয়াপ্পা’ মুক্তি পাচ্ছে। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন আমির খানের ছেলে জুনায়েদ খান। আর এ ছবি মুক্তি নিয়েই শুরু হয়েছে তার নানান ব্যস্ততা।

অভিনেত্রী বলেন, বারবার মা শ্রীদেবী ও দিদি জাহ্নবীর সঙ্গে তার তুলনা করা হয়। চোখে আঙুল দিয়ে বোঝানো হয়েছে মা ও দিদির মতো সৌন্দর্য তার মধ্যে নেই। তিনি বলেন, আমি যখন ছোট ছিলাম, আমার চেহারা নিয়ে খুব তাচ্ছিল্য করা হতো। বলা হতো— আমি আমার মা বা দিদির মতো দেখতে হইনি। ছোটবেলায় এ ধরনের মন্তব্যে শিশুর আত্মসম্মানের ওপর প্রভাব পড়ে।

মুখে অসংখ্য অস্ত্রোপচার করেছেন খুশি কাপুর— এমনই দাবি উঠেছে বারবার। চোখ, নাক, ঠোঁট, গাল— সবই নাকি অস্ত্রোপচার করা অভিনেত্রীর। নিন্দুকদের কথায় খুশি কাপুর বলেন, তিনি শয়ে শয়ে অস্ত্রোপচার করেননি। নিজের মুখে যেটুকু বদল এনেছেন, সেটুকুকে আত্মপরিচর্যা বলেই মনে করেন। অভিনেত্রী বলেন, আমি বলতে চাই না— লোকের কী করা উচিত বা কী করা উচিত নয়। লোকে যেমন বলে, আমি একশটা অস্ত্রোপচার করেছি, তেমন নয়।

তিনি বলেন, ত্বকের যত্ন নেওয়া বা ফিলার্স ব্যবহার করার জন্য কাউকে এভাবে সমালোচনা করা উচিত নয়। যদিও ফিলার্স ব্যবহারের পরও তার চেহারায় কোনো পরিবর্তন হয়নি। তাই চেহারা নিয়ে এখনো তাকে কুমন্তব্য শুনতে হয়।

 

 

কিউএনবি/আয়শা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit