শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

ঘনকুয়াশায় গোপালগ‌ঞ্জে ৪ গা‌ড়িতে সংঘর্ষ, নিহত ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : গোপালগঞ্জে ঘন কুয়াশাযর কারণে ৪টি যানবাহনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোরে খুলনা থেকে ছেড়ে আস টুঙ্গীপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ঘোষগাতি এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি কাভার্ডভ্যান ওই দুটি যানবাহনকে ধাক্কা দেয়। এছাড়া গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আরেকটি ট্রাকের সঙ্গে ওই তিন যানবাহনের সংঘর্ষ ঘটে। 

এতে ঘটনাস্থলে অজ্ঞাত একজন নিহত হন ও আহত হয় ২০ জন। 

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। ৪টি যানবাহনের সংঘর্ষের পর ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এতে বেশ কিছু যানবাহন আটকা পড়েছে। 

দুর্ঘটনাকবলিত যানগুলো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি তারা।

কিউএনবি/অনিমা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit