শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার বিশ্বকাপে রোনালদোর ১১ গোলের ৪টিই পেনাল্টি থেকে এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয় : রিজভী জুলাই শহীদদের স্মরণসভা শনিবার, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণ 

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬১ Time View
আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : সারাদেশে আওয়ামীলীগ লিফলেট বিতরণ করার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে ককটেল বিস্ফোরনে আহত ৪। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিমতলা মোড় থেকে বিএনপির বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ফুলবাড়ী শহর প্রদক্ষিণ করে ব্রীজের মুখে আসা মাত্র আওয়ামীলীগ সন্ত্রাসী নিষিদ্ধি ঘোষিত ছাত্রলীগ, যবুলীগ, স্বেচ্ছাসেবকলীগ সন্ত্রাসীবাহিনীরা উৎ পেতে থেকে মিছিলে পরপর ৪টি ককটেল নিক্ষেপ করে। ২টি বিস্ফোরণ হলেও বাকি ২টি অক্ষত অবস্থায় পড়ে থাকে। 

বিস্ফোরণের ঘটনায় আহতরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিনাজপুর জেলা শাখার সংগ্রামী যুগ্ন সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম দিনাজপুর জেলা বিএনপির অন্যতম সদস্য ও ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  মোস্তাক আহমেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ ইসলাম, পৌর যুবদলের সদস্য নূরনবী বকুল গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয় নেতাকর্মীরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

এদিকে ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল ইসলাম, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ২টি ককটেল উদ্ধার করে এবং ঘটনাস্থান পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আর কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ফুলবাড়ীতে থমথমে অবস্থা বিরাজ করছে।

 

 

কিউএনবি/আয়শা/৫ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit