রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

রাণীশংকৈলে গ্রাম আদালত প্রচারণা ও অগ্রগতি শীর্ষক সমন্বয় সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২ Time View
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি :বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় রাণীশংকৈলে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় শীর্ষক দ্বি মাসিক সমন্বয় সভা স্থানীয় অংশীজনদের সাথে বুধবার(৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান।
গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী রাশেদা আকতারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম, আলহাজ্ব আবুল হোসেন, মতিউর রহমান মতি,আবুল কালাম,আতিকুর রহমান বকুল,শরৎ চন্দ্র রায় ও আব্দুল বারী, ইউপি সচিব দবিরুল ইসলাম,পলাশ চন্দ্র, প্রদীপ চন্দ্র বর্মন, ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নিবারণ চন্দ্র, বেবী বেগম, সোহেল রানা, দিলিপ চন্দ্র, হৃদয় মহন্ত পাশা প্রমুখ। ইউপি চেয়ারম্যান গণ তাদের বক্তব্যে বলেন, আমরা গ্রাম আদালতকে সার্বিক সহযোগিতা ও প্রচার প্রচারনা করবো,টিসিবি, ভিজিডি,ওয়ার্ড সভা, শিক্ষা প্রতিষ্ঠান উন্মুক্ত বাজেট এ সকল কার্যক্রমে গ্রাম আদালতের প্রচার প্রচারণার জন্য আলোচনা করবেন।
এবং যে সকল ইউনিয়নে এজলাস আছে সেসব ইউনিয়নে এজলাসে বসে মামলার সমাধানের কথা বলেন। উপজেলা সমন্বয়কারি প্রথমে গত এক বছরের মামলার অগ্রগতির প্রতিবেদন তুলে ধনের সেইসাথে তিনি তার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন, গ্রাম আদালতকে শক্তিশালী করতে তিনি ইউপি চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীদের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং প্রতিটি ইউনিয়নের ওয়েব সাইডে গ্রাম আদালতের তথ্য হাল নাগাদ করার ব্যপারেও তার বক্তব্যে বলেন।
ইউএনও তার বক্তব্যে বলেন, গ্রাম আদালত প্রশংসার সাথে সারাদেশে কাজ করে যাচ্ছে  এবং দেশের পিছনে পড়া হত দরিদ্র সাধারণ মানুষের জন্য গ্রাম আদালত একটি নিরাপদ ও নির্ভরযোগ্য স্থান, ন্যায় বিচার প্রাপ্তির পথকে সহজ করতে এটি মূখ্য ভূমিকা পালন করে, এলাকার অসহায় সাধারণ মানুষ যেন ন্যায় বিচার পায় সেদিকে লক্ষ্য রেখে গ্রাম আদালতকে কাজ করতে হবে, অল্প সময়ের মধ্যে বিচার নিষ্পত্তি করতে ইউনিয়ন পরিষদকে মূখ্য ভূমিকা পালন করতে হবে, উচ্চ আদালতে মামলার জট কমানোর জন্য সরকার গ্রাম আদালত তৈরি করেছে, এটির ব্যপক প্রচার প্রচারনার জন্য মাইকিং, পোস্টার, ফেস্টুন ও ব্যানার ব্যবহার করতে হবে, ইউনিয়ন পরিষদের যেকোন মিটিং বা আলোচনায় গ্রাম আদালতকে অন্তর্ভুক্ত করতে হবে,তিনি আরো বলেন, চেয়ারম্যানরা যেন বাইরে মামলা নিষ্পত্তি না করে গ্রাম আদালতের মাধ্যমে এজলাসে বসে বিচার নিষ্পত্তি  করে, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীগণকে গ্রাম আদালত সম্পর্কীয় সকল কার্যক্রম যাথাযথভাবে পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা বলেন।

 

 

কিউএনবি/আয়শা/৫ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit