সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক

লারিসা কি শাহরুখের পুত্রবধূ হতে প্রস্তুত, যা বললেন অভিনেত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০ Time View

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন আরিয়ান খান। অভিনয় নয়, ক্যামেরার পেছনেই পরিচালক হিসাবে কাজ করছেন তিনি। কিন্তু বলিউড ‘বাদশাহ’ শাহরুখ খানের পুত্র পেশাগত জীবনের থেকে ব্যক্তিগত জীবন সবসময়ই থাকে আতশ কাচের তলায়। দিনের পর দিন বড়পর্দায় যিনি দর্শকদের ‘রোম্যান্স’-এর শিক্ষা দিয়েছেন, তার পুত্র কাকে মন দিয়েছেন, তা নিয়ে কৌতূহল সবারই। বিভিন্ন সময় বলিউডের নানা সুন্দরীর সঙ্গে নাম জড়িয়েছে আরিয়ানের। সেই তালিকায় কখনো উঠে এসেছেন নোরা ফাতেহি, কখনো জড়িয়েছে অনন্যা পান্ডের নাম। আবার দুয়েকবার উঠে এসেছে অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দার নামও। যদিও এসব গুঞ্জনের মাঝেই আরিয়ান মন দিয়েছেন ব্রাজিলের নাগরিক মডেল লারিসা বনেসিকে। 

আরিয়ানের বলিউডে অভিষেক ঘটতে চলেছে পরিচালক হিসাবে। তার পরিচালিত সিরিজের নাম ‘দ্য ব্যাডস অফ বলিউড’। এ ছবির চিত্রনাট্য লেখার কাজেও অনেকটা অবদান রয়েছে শাহরুখপুত্রের। গত দুই-তিন বছর ধরেই এ কাজ করছিলেন তিনি। অবশেষে শাহরুখপুত্রের অভিষেক। সেই উপলক্ষে সম্প্রতি মুম্বাই হয়ে গেল একটি অনুষ্ঠান। তারপরই লারিসা বসেনি বার্তা দিলেন আরিয়ানের উদ্দেশে। শাহরুখপুত্রের অভিষেকের আগেই সম্পর্কে সিলমোহর দিলেন তার প্রেমিকা।

আরিয়ানের অভিষেক নিয়ে উত্তেজিত লারিসা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে লিখেছেন—এই বিশ্বের অন্যতম প্রতীক্ষিত শো। যেটা বানিয়েছে এই পৃথিবীর শ্রেষ্ঠ ও এক নম্বর, এক ও অদ্বিতীয় আরিয়ান খান। লারিসা যে আরিয়ানের জন্য খুশি সেটা বোঝাই যাচ্ছে। গত বছর থেকে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেছে আরিয়ান ও লারিসাকে। ব্রাজিলের নাগরিক হলেও ভারতে অনেক বছর ধরে কাজ করছেন তিনি। মডেলিংয়ের জগতে ভালোই পরিচিতি তার। একাধিক খ্যাতনামা সংস্থার বিজ্ঞাপনের জন্য মডেলিং করেছেন তিনি।

উল্লেখ্য, বড়পর্দায় কাজ করেছেন মডেল লারিসা বনেসি। ২০১১ সালে বলিপাড়ার ডেভিড ধাওয়ানের পুত্র রোহিত ধাওয়ানের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দেশি বয়েজ’ ছবিটি। খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার ও জন আব্রাহাম অভিনীত এ ছবির একটি গানে অভিনয় করেন লারিসা। ‘দেশি বয়েজ’ ছবির মাধ্যমেই বলিউডে কাজ শুরু করেন তিনি। বলিউডের অন্দরে বেশ পরিচিতি রয়েছে তার। ইনস্টাগ্রামে আরিয়ান ছাড়াও সুহানা খানও অনুসরণ করেন লারিসাকে।

 

 

কিউএনবি/আয়শা/৫ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৪:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit