সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট স্বাভা‌বিক

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : ঘন কুয়াশায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফে‌রি চলাচল স্বাভা‌বিক হয়েছে।

কুয়াশা কে‌টে গে‌লে বুধবার সকাল ৭টা ৪০ মি‌নিট থে‌কে ফে‌রি চলাচল শুরু হয় ব‌লে জানান বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন।

এর আগে কুয়াশার কার‌ণে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটা থেকে এ রুটে ফে‌রি চলাচল বন্ধ রা‌খে বিআইডব্লিউটিসি। এতে যানবাহনের যাত্রী, পণ‌্য বোঝায় ট্রাক নি‌য়ে ভোগা‌ন্তি‌তে প‌ড়েন প‌রিবহ‌নের চাল‌কেরা।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা থেকেই ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে বিঘ্ন সৃষ্টি হতে থাকে। রাত বৃদ্ধির সঙ্গে সঙ্গে কুয়াশার তীব্রতা বাড়‌তে থা‌কে। রাত ২টার পর ফেরি চলাচলের বিকন বাতি এবং চ্যানেলের মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যায়। ফ‌লে দুর্ঘটনা এড়াতে রাত ২টা ৩০ মি‌নিট থে‌কে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বুধবার সকাল ৭টা ৪০ মি‌নি‌টের দি‌কে কুয়াশা কে‌টে গে‌লে ৫ ঘন্টা পর ফে‌রি চলাচল স্বাভা‌বিক হয়।

দীর্ঘ সময় ফেরি বন্ধের ফলে ঘাট এলাকায় যানবাহনের সারির সৃ‌ষ্টি হয়। যাত্রীদের ভোগান্তি বাড়‌তে থা‌কে। গাড়ির চালক, শ্রমিক এবং যাত্রীরা নি‌র্দিষ্ট সময় গন্তব্যে পৌঁছাতে না পেরে ঘাটে অপেক্ষা করতে থা‌কেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, “কুয়াশার কারণে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কমে গেলে বুধবার সকাল ৭টা ৪০ মি‌নিট থে‌কে ফে‌রি চলাচল শুরু হয়। ত‌বে দীর্ঘ সময় ফে‌রি বন্ধ থাকার কার‌ণে ঘা‌টে কিছু যানবাহ‌নের সা‌রি তৈ‌রি হ‌য়ে‌ছে। দ্রুত সম‌য়ে আমরা অপেক্ষায় থাকা যানবানহনগু‌লো নদী পার হ‌বে ব‌লে আশা কর‌ছি।”

উল্লেখ্য, এই নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি চলাচল করে।

কিউএনবি/অনিমা/৫ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit