সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

ফুলবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণ, আহত ৪

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬২ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : সারাদেশে আওয়ামীলীগ লিফলেট বিতরণ করার প্রতিবাদে ফুলবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে ককটেল বিস্ফোরনে আহত ৪।গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিমতলা মোড় থেকে বিএনপির বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ফুলবাড়ী শহর প্রদক্ষিণ করে ব্রীজের মুখে আসা মাত্র আওয়ামীলীগ সন্ত্রাসী নিষিদ্ধি ঘোষিত ছাত্রলীগ, যবুলীগ,স্বেচ্ছাসেবকলীগ সন্ত্রাসীবাহিনীরা উৎ পেতে থেকে মিছিলে পরপর ৪টি ককটেল নিক্ষেপ করে।

২টি বিস্ফোরণ হলেও বাকি ২টি অক্ষত অবস্থায় পড়ে থাকে। বিস্ফোরণের ঘটনায় আহতরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিনাজপুর জেলা শাখার সংগ্রামী যুগ্নু সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপি র সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম দিনাজপুর জেলা বিএনপির অন্যতম সদস্য ও ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ ইসলাম, পৌর যুবদলের সদস্য নূরনবী বকুল গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয় নেতাকর্মীরা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল ইসলাম ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ২টি ককটেল উদ্ধার করে নিয়ে যান এবং ঘটনাস্থান পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আর কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ফুলবাড়ীতে থমথমে অবস্থা বিরাজ করছে।

কিউএনবি/অনিমা/৫ ফেব্রুয়ারী ২০২৫,/সকাল ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit