মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

ইউক্রেনজুড়ে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, হতাহত ১৮

Reporter Name
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনজুড়ে এবার বৃষ্টির মতো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শনিবারের এ হামলায় কমপক্ষে চারজন বেসামরিক নাগরিক নিহত ও ১৪ জন আহত হয়েছেন। একই সঙ্গে ইউক্রেনজুড়ে আবাসিক ভবন ও অবকাঠামোর ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেন্দ্রীয় শহর পোলটাভায় একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে তিনজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। যাদের মধ্যে একজন শিশুও রয়েছে।

মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, আবাসিক ভবনটির ওপরের কয়েকটি তলা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালাচ্ছে।

এদিকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভের মেয়র জানান, একটি ড্রোন হামলায় সেখানে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। অন্যদিকে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায়ও রুশ বাহিনীর হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

রাজধানী কিয়েভেও হামলা চালানো হয়েছে। তবে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী তা প্রতিহত করেছে এবং এতে রাজধানীতে বড় ধরনের ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। ইউক্রেনীয় ওম্বুডসম্যান দিমিত্রো লুবিনেটস টেলিগ্রামে লিখেছেন, রাশিয়ার প্রতিদিনের হামলা স্পষ্ট ইঙ্গিত দেয় যে, আগ্রাসী বাহিনী তার অপরাধ থামাবে না।

তিনি বলেন, গত রাতে এবং আজ সকালে রাশিয়া আবারও ওডেসা, পোলটাভা, খারকিভ, জাপোরিঝিয়া—এইসব শহরে হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা আবাসিক ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, গাড়িসহ বেসামরিক অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করছে।

ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার তিন বছর পূর্ণ হতে চলেছে চলতি মাসেই। এর মধ্যেই মস্কো ইউক্রেনের ওপর বিমান হামলা আরও বাড়িয়েছে। প্রায় প্রতিদিনই ড্রোন হামলা চালাচ্ছে রুশ বাহিনী। শনিবার সকালের এই হামলার আগে শুক্রবার সন্ধ্যায় কৃষ্ণসাগরের বন্দরনগরী ওডেসায় রাশিয়ার এক ক্ষেপণাস্ত্র হামলা শহরের ঐতিহাসিক কেন্দ্রের ক্ষতি করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। সূত্র: রয়টার্স

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit