মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

আমির খানের তৃতীয় বিয়ের গুঞ্জন, পাত্রী কে?

Reporter Name
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯০ Time View

বিনোদন ডেস্ক : শোনা যাচ্ছে তৃতীয়বারের মতো নাকি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান। বলিউড সূত্রের খবর, এ বছরেই বিয়ে করতে চলেছেন আমির! নেটিজেনদের মধ্যে চর্চা চলছে, পাত্রী কে হচ্ছেন?

জানা গেছে, এবার দক্ষিণের এক লাস্যময়ীর প্রেমে পড়েছেন মিস্টার পারফেকশনিস্ট। ৫৯ বছর বয়সী এই নায়ক নাকি অনেকটাই সিরিয়াস এই সম্পর্ক নিয়ে। ইতোমধ্যে তার পরিবারের সঙ্গেও সেই নারীকে পরিচয় করিয়ে দিয়েছেন আমির।
 
যদিও আমির খানের গোপনীয়তার স্বার্থে সেই নারীর পরিচয় খোলসা করা হয়নি। তবে বেঙ্গালুরুর সেই রহস্যময়ী নারীকে যে আমিরের পরিবারের সদস্যদের বেশ মনে ধরেছে, সেই খবর নিশ্চিত করা হয়েছে বলিউড মাধ্যম সূত্রে। অতঃপর সেই নারীর সঙ্গে আমিরের জীবনের নতুন অধ্যায় শুরু করা এখন শুধু অপেক্ষামাত্র!
 
বিচ্ছেদের এতদিন পরও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন আমির খান। প্রথম স্ত্রী রিনা দত্ত হোক কিংবা দ্বিতীয় স্ত্রী কিরণ রাও- দুই প্রাক্তনের ক্ষেত্রেই বন্ধুত্ব অটুট।

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit