সোমবার, ১৮ মে ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন পুরো দক্ষিণ লেবানন দখল করলেও হিজবুল্লাহর অস্ত্র ধ্বংস করা সম্ভব নয়: ইসরাইল অবশেষে নটিংহ্যাম জুজু কাটালো ম্যানইউ, লিগে তিন বছর পর পেলো জয়ের দেখা চৌগাছা উপজেলা হাসপাতালকে আধুনিক ও স্বাস্থ্য সেবাই সারা দেশের মডেল করা হবে -ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ এমপি

তিন ইসরাইলির বিনিময়ে মুক্তি পেল ১৮৩ ফিলিস্তিনি

Reporter Name
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের কারাগারগুলোয় আটক থাকা ফিলিস্তিনিদের মধ্যে শনিবার ১৮৩ জনকে মুক্তি দেওয়া হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে তাদের মুক্তি দিয়েছে ইসরাইল। খবর আল-জাজিরার ফিলিস্তিনি বন্দিদের সংবাদমাধ্যম দপ্তর নতুন এক বিবৃতিতে ১৮৩ জনকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই ১৮৩ ফিলিস্তিনি বন্দির মধ্যে ১৮ জন যাবজ্জীবন কারাভোগ করছিলেন। ৫৪ জনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। আর বাকি ১১ জনকে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর আটক করা হয়েছিল। এর আগে বলা হয়েছিল, ইসরাইলের কারাগারগুলো থেকে শনিবার ৯০ জন বন্দিকে মুক্তি দেওয়া হবে। পরে এই সংখ্যা বাড়ানো হয়েছে।

ফিলিস্তিনি বন্দিদের সোসাইটির মুখপাত্র আমানি সারাহনেহ বলেন, তথ্যটি হালনাগাদ করা হয়েছে। শনিবার ১৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করবে ইসরাইল। গত ১৯ জানুয়ারি থেকে ইসরাইল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit