বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

 কোম্পানীগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত  

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১১২ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়ন জামায়াতে ইসলামীর কমী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের চরএলাহী বাজারে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চরএলাহী ইউনিয়ন জামায়াতে আমির মাওলানা আইয়ুব আলীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমির মাওলানা সাইয়েদ আহমেদ।

বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রটারী ইসমাইল হোসেন মানিক, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, সেক্রেটারী মাওলানা মিজানুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী ও বসুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর মাওলানা মহিন উদ্দিন প্রমূখ।  

কর্মী সম্মেলনে বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অপশাসনের সমালোচনা করে বলেন, গত ১৬ বছর আওয়ামী সরকার বিরোধী দল-মতের ওপর সর্বোচ্চ পৈশাচিকতা চালিয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য। কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর জামায়াতে ইসলামী কোনো প্রতিশোধ নেয়নি।

কিউএনবি/অনিমা/৩১ জানুয়ারী ২০২৫,/রাত ৯:০৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit