বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

নোয়াখালীতে কলেজে জয়বাংলা স্লোগান দিয়ে ধাওয়া খেয়ে পালালেন ছাত্রলীগ নেতাকর্মি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১১৬ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মিরা জয়বাংলা স্লোগান দিয়ে ধাওয়া খেয়ে ক্যাম্পাস থেকে পালিয়েছেন।  বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নের কানকিরহাট ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে কানকিরহাট ডিগ্রি কলেজে পিঠা উৎসব চলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে দ্বাদশ শ্রেণির ছাত্র মেহেদী ও সম্পদের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮-১০জন নেতাকর্মি কলেজ ক্যাম্পাসে অবস্থান নেয়। একপর্যায়ে তারা সেখানে জয় বাংলা স্লোগান দেয়। তখন দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মি একত্রিত হয়ে ছাত্রলীগের নেতাকর্মিদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে ছাত্রলীগের কর্মিরা দ্রুত পালিয়ে যায়।

কানকিরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাজী নেছার উদ্দিন বলেন, ছাত্রলীগের কর্মিরা স্লোগান দিলে তাৎক্ষণিক অন্যরা এসে তাদের ধাওয়া দেয়। ওই সময় কলেজের শিক্ষকরা এগিয়ে আসার অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, কলেজে কয়েকজন লোক জয়বাংলা স্লোগান দেয়। সেখানে উপস্থিত লোকজন তাদের তাড়িয়ে দেয়। তবে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।  

কিউএনবি/অনিমা/৩১ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৩২

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit