সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

নির্দিষ্ট সময়ে নির্বাচন, কেউ বাধা হলে প্রতিহত করা হবে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি নির্দিষ্ট সময়ে নির্বাচন হতে হবে। এর কোনো বিকল্প নেই। এতে কেউ বাধা হয়ে দাঁড়ালে আমরা প্রতিহত করবো। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, অস্ত্রের জোরে ক্ষমতায় বসেছিল পতিত স্বৈরাচার সরকার। নির্দিষ্ট তারিখ না জানলেও আমরা জানতাম এদের পতন হবে। সে বিশ্বাস থেকে আমরা ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছি। কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার যে সব সংস্কার করতে চাচ্ছে তার সবই এ ৩১ দফায় রয়েছে। তিনি বলেন, ১৫ বছর যারা অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে রেখেছিলেন তারা জনগণের অভ্যুত্থানে ৫ তারিখে পালিয়ে গেয়েছেন। তারা দেশটাকে ভেঙে-চুরে দিয়েছেন।

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির আহ্বায়ক ডা. মওদুদ আলমগীর পাভেল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন, নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম, রেজা আহমেদ বাচ্চু মোল্লা, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, ফরিদা ইয়াসমিন, জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৫,/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit