শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

চ্যাম্পিয়ন্স লিগে এক দিনে তিন হ্যাটট্রিক, লাউতারোর রেকর্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : বুধবার (২৯ জানুয়ারি) চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের  শেষ রাউন্ডের খেলায় হ্যাটট্রিক করেছেন ইন্টার মিলানের আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ। তার হ্যাটট্রিকেই মোনাকোকে হারিয়ে চতুর্থ স্থানে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

একই দিনে ভিন্ন ভিন্ন ম্যাচে হ্যাটট্রিক করেছেন আরও দুই তারকা। সেল্টিকের বিপক্ষে হ্যাটট্রিক করে অ্যাস্টন ভিলাকে সেরা আটে জায়গা করে দিয়েছেন মর্গান রজার্স। আর পিএসজির নকআউট পর্ব নিশ্চিত হয়েছে ওসমান দেম্বেলের হ্যাটট্রিকে। তার দল হারিয়েছে ভিএফবি স্টুটগার্টকে। ইন্টার মিলানের সেরা আটে থাকা নিশ্চিত হয়েছিল আগেই। লিগ পর্বের শেষ ম্যাচটা তাদের জন্য পয়েন্ট তালিকায় স্থান সুসংহত করার উপলক্ষ ছিল। সুযোগটা কাজে লাগিয়েছে নেরাজ্জুরিরা। মোনাকোকে তারা হারিয়েছে ৩-০ গোলে।
ঘরের মাঠ সান সিরোতে ইন্টার মিলানের তিনটি গোলই আসে অধিনায়ক লাউতারো মার্টিনেজের পা থেকে। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ৮ ম্যাচে ৫ গোল করলেন এই আর্জেন্টাইন। ম্যাচের চতুর্থ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন মার্টিনেজ। এরপর ১৬ এবং ৬৭ মিনিটে বাকি দুই গোল করেন তিনি। এই হ্যাটট্রিকে ইতিহাস গড়েছেন এই নেরাজ্জুরি তারকা। ইউরোপের এই শীর্ষ প্রতিযোগিতায় ইন্টার মিলানের জার্সিতে সর্বোচ্চ গোলের মালিক এখন এই আর্জেন্টাইন। ১৮ গোল নিয়ে তিনি পেছনে ফেলেছেন সান্দ্রো মাজ্জোলাকে। মৌসুমের শুরুর দিকে গোলখরায় ভুগলেও সম্প্রতি স্বরূপে ফিরেছেন মার্টিনেজ। শেষ ১০ ম্যাচে ৮ গোল করেছেন তিনি।

ভিএফবি স্টুটগার্টের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পেয়েছেন অসমান দেম্বেলে। ছবি: সংগৃহীত

এদিকে এমএইচপিঅ্যারেনায় পিএসজির জন্য ম্যাচটা ছিল বাঁচা-মরার। হারলেই বাদ পড়তে হতো তাদের। এমন ম্যাচে বুন্দেস লিগার দল ভিএফবি স্টুটগার্টকে তারা হারিয়েছে ৪-১ গোলের ব্যবধানে। এই জয়ে ১৫তম হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ফরাসি চ্যাম্পিয়নরা।

প্রতিপক্ষের মাঠে দলের বড় জয়ে গুরুত্বপূর্ন অবদান রেখেছেন ওসমান দেম্বেলে। ব্রাডলি বারকোলার গোলে পিএসজি ডেডলক ভাঙার পর পাদপ্রদীপের আলো নিজের দিকে টেনে নেন দেম্বেলে। ১৭, ৩৫ এবং ৫৪ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক।

২২ বছর বয়সী মর্গান ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছেন। ছবি: সংগৃহীত

হ্যাটট্রিক করেছেন মর্গান রজার্সও। অ্যাস্টন ভিলার স্বপ্নের মতো কাটানো চ্যাম্পিয়ন্স লিগে রজার্স আরও একটা পালক যুক্ত করেছেন। স্কটিশ চ্যাম্পিয়ন সেল্টিককে ৪-২ গোলে হারিয়ে সেরা আটে থেকে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে উনাই এমেরির শিষ্যরা। ২২ বছর বয়সী মর্গান এদিন পাঁচ মিনিটের মধ্যে ২ গোল করে বসেন। এমন রেকর্ড নেই মেসি-রোনালদোদেরও। এরপর স্টপেজ টাইমের ঠিক আগে আরও এক গোল করে হ্যাটট্রিক পূরণ করেন এই ব্রিটিশ। 

 

 

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit