শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী

ক্রিকেটারদের হোটেল ছাড়া নিয়ে যে ব্যাখ্যা দিলো রাজশাহী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : একের পর এক অভিযোগের তির দুর্বার রাজশাহীর মালিকপক্ষের দিকে। এখন পর্যন্ত ক্রিকেটারদের পারিশ্রমিক সমস্যার সমাধান করতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। হোটেল ভাড়া বাকি রেখেও সমালোচিত হয়েছে তারা। এবার অভিযোগ উঠেছে, খরচ বাঁচাতে খেলোয়াড়দের মধ্যে যাদের ঢাকায় বাসা আছে, তাদের নাকি হোটেল ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজশাহীর মালিকপক্ষ। তবে, এই অভিযোগ অস্বীকার করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

বিপিএলে লিগ পর্বের ১২ ম্যাচই খেলে ফেলেছে রাজশাহী। তৃতীয় স্থানে থাকায় প্লে-অফের লড়াইয়ে এখনো টিকে আছে তারা। শেষ পর্যন্ত তারা প্লে-অফে জায়গা করে নিতে পারবে কিনা, তা জানা যাবে আগামী শনিবার। ততদিন পর্যন্ত বিশ্রাম পাচ্ছেন রাজশাহীর ক্রিকেটাররা।

খেলা না থাকলেও এই সময়টায় ফ্র্যাঞ্চাইজিটির খেলোয়াড়দের একসঙ্গেই টিম হোটেলে থাকার কথা। কিন্তু নানা কেলেঙ্কারির জন্ম দেওয়া ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ঢাকায় যে ক্রিকেটারদের বাসা আছে তাদের টিম হোটেল ছেড়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

অবশ্য এই অভিযোগ সত্য নয় বলে দাবি করেছে রাজশাহীর মালিকপক্ষ। বরং এই ক্রিকেটারদের অনুরোধেই তাদের তিন দিনের ছুটি দেওয়া হয়েছে।

আত্মপক্ষ সমর্থন করে এরই মধ্যে গণমাধ্যমে বিবৃতিও দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিবৃতিতে বলা হয়েছে, কয়েকজন ক্রিকেটারের অনুরোধের পরিপ্রেক্ষিতে দুর্বার রাজশাহীর ম্যানেজমেন্ট তাদের তিন দিনের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই অনুরোধ মূলত ঢাকায় বাস করা ক্রিকেটারদের ছিল। তবে যারা ঢাকার বাইরে বসবাস করে, তারা বিদেশি ক্রিকেটার এবং কোচিং স্টাফদের সঙ্গে ঢাকায় টিম হোটেলেই অবস্থান করছেন। যাদের ঢাকায় বাসা আছে তারা চাইলেও যখন ইচ্ছা হোটেলে চেক-ইন করতে পারবেন।

এই বিবৃতিতে আরও বলা হয়েছে, চলমান বিপিএলে ১২ ম্যাচে ৬ জয় নিয়ে এরই মধ্যে লিগ পর্বের খেলা শেষ করেছে রাজশাহী এবং পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে। এই দলটার প্লে-অফে জায়গা করে নেওয়ার উজ্জ্বল সম্ভাবনা আছে এবং ফ্র্যাঞ্চাইজিটি অপরাপর ফ্র্যাঞ্চাইজির লিগ পর্যায়ের খেলা শেষের অপেক্ষা করছে।

কিউএনবি/অনিমা/২৯ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit