বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

পরীমনির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন শেখ সাদী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১২১ Time View

বিনোদন ডেস্ক : ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের ‘মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর’ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিনের মাথায় জামিন পেয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি। সোমবার তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। এ সময় তার পাশে দেখা যায় তরুণ গায়ক শেখ সাদীকে। কয়েকদিন ধরেই পরীমনির সঙ্গে দেখা যাচ্ছে তাকে। শুধু তাই নয়, পরীমনির জামিননামায় স্বাক্ষরও করেন ওই শেখ সাদী।

পরীমনির পাশে শেখ সাদীর উপস্থিতি নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাদের প্রেমের সম্পর্ক নিয়ে মন্তব্য করছেন। তবে এসব দাবি নাকচ করে দিয়েছেন শেখ সাদী।

এই গুঞ্জন উড়িয়ে দিয়ে শেখ সাদী বলেন, ‘একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরীমনির সঙ্গে বেশ আগে থেকে আমার পরিচয়। বলা চলে পেশাগত বিষয় নিয়ে তার চলাফেরা। নিয়মিত কথাবার্তাও হয়। এটা নিয়ে কিছু বলার তো কিছু দেখি না।’

পরীমনির সঙ্গে আদালতে যাওয়া ও তার জামিনদার হওয়া প্রসঙ্গে তিনি বলেন, নিজের দায়িত্ববোধোর জায়গা থেকে আদালতে গিয়েছি। পরীমনি আমার সহকর্মী। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর শুনে বেশ দুশ্চিন্তায় পড়ে যাই। তখন পরীমনির সঙ্গে কথা হয়। তিনি আমাকে জানান, আদালতে আত্মসমর্পণ করবেন। জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন। আমিও আরেকজন জামিনদার হয়েছি।

পরীমনির সঙ্গে প্রেমের গুঞ্জন বেশ বিরক্ত শেখ সাদী। তিনি বলেন, পরীমণির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতে পারে না। পারিবারিকভাবে আমাদের বোঝাপড়া ভালো। আমাদের পরিবারের সদস্যরা তার বাসায় যান। তিনিও আমাদের বাসায় আসেন। পারিবারিক সম্পর্কের বাইরে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মানুষ না বুঝে আমাদের নিয়ে রিউমার ছড়াচ্ছে।

কিউএনবি/অনিমা/২৯ জানুয়ারী ২০২৫,/সকাল ১১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit