রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

লেস্টার ছেড়ে শেফিল্ডে হামজা, ‌‌‌‘বাংলাদেশি ব্লেড’ সম্বোধনে বরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : হামজা চৌধুরি, বাংলাদেশ ফুটবলের খোঁজখবর মোটামুটি যারা রাখেন তাদের সবার কাছে নামটি বেশ ভালোভাবেই পরিচিতি। বাংলাদেশের ইতিহাসে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র ফুটবলার এই হামজা। ইংলিশ ক্লাব লেস্টার সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হলেও চলতি মৌসুমে ম্যাচ খেলার তেমন একটা সুযোগই হচ্ছে না তাঁর। এমন প্রেক্ষাপটে লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে পাড়ি জমিয়েছেন বাংলাদেশের এই মিডফিল্ডার। প্রিমিয়ার লিগের বদলে তাকে এখন দেখা যাবে ইংলিশ চ্যাম্পিয়নশিপে।

বাংলাদেশি পরিচয়টাকেই বেছে নিয়ে হামজা চৌধুরীকে স্বাগত জানিয়েছে শেফিল্ড ইউনাইটেড। ৩ সেকেন্ডে প্রথম ভিডিওটি আপ্লোড করা হয় লাল-সবুজের পতাকাকে ক্যাপশনে রেখে। এরপরেই তাকে পরিচয় করিয়ে দেওয়া হয় বাংলাদেশি ব্লেড নামে। মূলত শেফিল্ড ইউনাইটেডের ডাকনামের সঙ্গে মিল রেখেই উল্লেখ করা হয়েছে ‘বাংলাদেশি ব্লেড’।

নতুন দলে যোগ দিয়ে বেশ উচ্ছ্বসিত হামজা। শেফিল্ড ইউনাইটেডকে ইংলিশ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য তার। হামজা বলেন, ‘আমি দারুণ উচ্ছ্বসিত। বেশ কয়েকসপ্তাহ ধরেই আলোচনা চলছিল। আমি এই দলে যুক্ত হতে পেরে বেশ খুশি। মাঠে নামতে মুখিয়ে আছি।’

ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের দল শেফিল্ড ইউনাইটেড। বার্টন আলবিয়ন, ওয়াটফোর্ডে ধারে খেলার পর এবার ধারে তিনি খেলবেন শেফিল্ডে।চ্যাম্পিয়নশিপে এখন ২৯ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে আছে শেফিল্ড। আগামী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে জায়গা করে নেওয়ার আশায় ছুটছে তারা।

আট বছর বয়সে লেস্টারের একাডেমিতে যোগ দিয়েছিলেন হামজা। ক্লাবের যুব দল হয়ে মূল দলে অভিষেক হয় তার ২০১৫ সালে। পরে দুই দফায় ধারে খেলেছেন বার্টন অ্যালবিয়নে, এক দফায় ওয়াটফোর্ডে। এবার শুরু হচ্ছে ধারের নতুন অধ্যায়ের। শনিবার ডার্বি কাউন্টির বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন ক্লাবে অভিষেক হতে পারে তার। লেস্টারের হয়ে হামজা খেলেছেন এখনও পর্যন্ত ৯১ ম্যাচ।

বাংলাদেশের ফুটবলে গত কিছুদিন ধরেই তুমুল আলোচিত তিনি। ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলা ফুটবলার গত মাসেই অনুমতি পেয়েছেন আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার। মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মায়ের দেশের হয়ে অভিষেকও হতে পারে তার।

কিউএনবি/অনিমা/২8 জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit