শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম

দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ইবতেদায়ি শিক্ষকদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : চাকরি জাতীয়করণের দাবি আদায়ে মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর ২টা পর্যন্ত শাহবাগ এলাকায় অবস্থান কর্মসূচি পালন করবেন ইবতেদায়ি শিক্ষকরা। এরপরও দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

আন্দোলনরত একজন শিক্ষক বলেন, ‘এগুলো বলতে আমাদের লজ্জা লাগে, ইবতেদায়ি শিক্ষকরা ৯টা থেকে ৩টা পর্যন্ত ক্লাস করার পর বাকি সময়টা কেউ রিকশা চালায়, কেউ ঠেলাগাড়ি চালায়, কেউ ভ্যানগাড়ি চালায়।’

আরেক শিক্ষক বলেন, ‘সকালে কৃষিকাজ করে মাদ্রাসার ক্লাস নিয়ে আবার বিকেলে মাঠে কাজ করছি। কাজ করে অল্প টাকা দিয়ে আমাদের সংসার চালাইছি। আমাদের শোচনীয় অবস্থা।’

দেয়ালে পিঠ ঠেকে যাওয়া এই শিক্ষকরা এখন আর কোনো আশ্বাসে বিশ্বাস রাখতে চান না।

অপর আরেক শিক্ষক বলেন, ‘এই সামনের বাজেটে দিচ্ছি। এখন বাজেট কম আছে, এরকম আশ্বাস দিয়ে দিয়ে রেখেছে আমাদের। যদি আগেই একেবারে না বলে দিত যে, তোমাদের জাতীয়করণ করা হবে না, তোমরা মিথ্যা স্বপ্ন দেখো না, আশায় থেকো না, তাহলে আমরা অন্য চেষ্টা করতাম।’

এর আগে রোববার পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া আর কর্মসূচিতে লাঠিচার্জের পর থেকেই শাহবাগ এলাকায় অবস্থান নিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা।

পরে শাহবাগ থানায় রমনা জোনের ডিসির সাথে সাক্ষাৎ করেন শিক্ষকদের ছয়জনের প্রতিনিধি দল। এ সময় রবিবারের ঘটনায় দুঃখ প্রকাশের পাশাপাশি সুশৃংখল আন্দোলনে পুলিশ বাধা হবে না বলেও আশ্বাস দেন তিনি।

রমনা জোনের ডিসি মো. মাসুদ আলম বলেন, ‘কিছু ভুল বোঝাবুঝি ছিল, তাদের পক্ষ থেকে কিছু বাড়াবাড়ি ছিল, আমাদের পক্ষ থেকেও হয়তো কিছু বাড়াবাড়ি ছিল, সেখান থেকেই গতকালের ঘটনা ঘটেছে। এই বিষয় নিয়েই কথা বলে আমি উনাদের বলেছি যে, যেটা হয়েছে সেখানে আমাদের পক্ষ থেকে ভুল-ত্রুটি থাকলে আপনারা ক্ষমাসুন্দর সৃষ্টিতে দেখবেন আর আপনাদের মধ্যে যদি ভুল-ত্রুটি থাকে সেটাও আপনারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে নিবেন।’

আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. আল-আমীন বলেন, ‘আমাদের অভিভাবকের কাছ থেকে অর্থাৎ শিক্ষা উপদেষ্টার বক্তব্য, সিদ্ধান্তের উপর আমরা আগামীকাল দুপুর ২টা পর্যন্ত অপেক্ষা করবো। তারপর আমাদের কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীলদের আলোচনা সাপেক্ষে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো।’

কিউএনবি/অনিমা/২8 জানুয়ারী ২০২৫,/সকাল ১১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit