রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

দুর্যোগ ব্যবস্থাপনায় ইনসাইটস-এর চার সুপারিশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : দুর্যোগ মোকাবিলার পথ দ্রুত ও সুগম করতে সরকারের প্রতি চারটি সুপারিশ উপস্থাপন করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইনসাইটস। সোমবার (২৭ জানুয়ারি) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত ‘বাংলাদেশে মানবিক সহায়তা-ব্যবস্থা সংস্কারের অগ্রাধিকার’ শীর্ষক একটি নাগরিক সংলাপে এসব সুপারিশ তুলে ধরা হয়।

এগুলো হলো- জবাবদিহিতা ও স্বচ্ছতা শক্তিশালী করা, স্থানীয় নেতাদের নেতৃত্ব প্রমানের জন্য বিনিয়োগ, সমর্থন এবং সুযোগ প্রমান, তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী প্রয়োজন পূরণের জন্য সমন্বিত সমষ্টিগত পদ্ধতি গ্রহণ এবং সমাজের সকল স্তরের মানুষের কথা কেন্দ্রীয় পর্যায়ে তুলে ধরা।

যৌথভাবে এই নাগরিক সভা আয়োজন করে ইনসাইটস্, ইনস্টিটিউট অব ইনোভেশন ফর জেন্ডার অ্যান্ড হিউম্যানিটারিয়ান ট্রান্সফরমেশন এবং নাহাব- ন্যাশনাল অ্যালায়েন্স অব হিউম্যানিটারিয়ান অ্যাক্টরস বাংলাদেশ। সংলাপে বাংলাদেশে মানবিক সহায়তা খাতে পরিবর্তন আনার জন্য মানবিক সহায়তা-ব্যবস্থায় পেশাজীবী এবং নতুন সরকার কী করতে পারে, এবং কেন এটি গুরুত্বপূর্ণ, সেই বিষয়ে আলোচনা হয়।

আলোচনায় বলা হয়, বাংলাদেশের জুলাই বিপ্লব ও অন্তর্বর্তী সরকারের প্রেক্ষাপটে মানবিক সংস্কারের অগ্রাধিকার পূরণে সমষ্টিগত পদ্ধতির প্রতি আগ্রহ ও গতিশীলতার একটি নতুন দিগন্তের সূচনা করেছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনগুলো পরিবর্তনের সুযোগ তৈরি করলেও, এই পরিবর্তনকালীন সময়টি জটিল, যেখানে অংশীজনরা বাংলাদেশ সরকারের কাছ থেকে এবং সরকারের অভ্যন্তরে স্থিতিশীলতা প্রত্যাশা করছে।

ইউকে হিউম্যানিটারিয়ান ইনোভেশন হাবের অর্থায়নে পরিচালিত গবেষণায় বাংলাদেশের রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে মানবিক সহায়তা-ব্যবস্থা সংস্কারের সুযোগগুলোর ওপর দৃষ্টিপাত করা হয়। এছাড়া গবেষণায় মানবিক সহায়তা-ব্যবস্থা সংস্কারের মাধ্যমে মানবিক সংস্থা ও সরকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পরিবর্তিত এসব কার্যক্রমকে এগিয়ে নেয়ার মাধ্যমে কিভাবে সংকটপীড়িত সমাজের সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করা যায়, সে বিষয়ে পর্যালোচনা করা হয়।

এই গবেষণা মানবিক সহায়তা-ব্যবস্থা সংজ্ঞার নতুন ও সামষ্টিক দৃষ্টিভঙ্গি তৈরি করা এবং রাজনৈতিক পরিবর্তনের মুখোমুখি অংশীজনদের জন্য দিকনির্দেশনা প্রদান করার চেষ্টা করেছে। যাতে দুর্যোগাক্রান্ত মানুষের জন্য বাংলাদেশসহ অন্যান্য প্রেক্ষাপটে আরও ভালো ফলাফল অর্জন করা যায়।

সংলাপে ইনসাইটস-এর উপদেষ্টা সুমন আহসানুল ইসলাম বলেন, বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনায় যারা সিদ্ধান্ত নেন, তারা প্রফেশনালাইজড না। ডিসি থেকে টিএনও পর্যন্ত এই সিদ্ধান্তগুলো নেন। কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা একটি বিশেষায়িত কাজ। যারা এই বিষয় বোঝেন, তাদেরই সিদ্ধান্ত প্রহণের জায়গায় থাকা উচিত।

দুর্যোগ বিষয়ক গবেষক আব্দুল লতিফ খান বলেন, আমরা শুধু আমলাতান্ত্রিক জটিলতায় নয়, রাজনৈতিক জটিলতার মধ্যেও আছি। তারপরও তহবিলের জবাবদিহিতা এবং স্বাচ্ছতার অভাব রয়েছে।

ইনসাইটস এবং নাহাবের উপদেষ্টা মো. এহসানুর রহমান বলেন, যে বিষয়গুলোতে আমাদের পরিবর্তন আনা দরকার, সেই জায়গাগুলো চিহ্নিত করার জন্য গবেষণা করা হয়েছে। গবেষকদের সঙ্গে প্রপ্র্যাকটিশনারদের দূরত্ব কমানোর জন্য এই স্টাডি করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৭ জানুয়ারী ২০২৫,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit