রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রথম আফগান হিসেবে আইসিসির বর্ষসেরা ওমরজাই

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে ২০২৪ সালে আলো ছড়িয়েছিলেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। বল হাতেও তিনি ছিলেন দুর্দান্ত। এরই স্বীকৃতি পেলেন এবার। জিতলেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার। আফগান কোনো ক্রিকেটার হিসেবে এই পুরস্কারে তিনিই প্রথম।

আজ ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ওয়ানডে ক্রিকেটার হিসেবে ওমরজাইয়ের নাম ঘোষণা করেছে আইসিসি। গণমাধ্যম প্রতিনিধি, আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটে নির্বাচিত হওয়ার পর সেটি প্রকাশ করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এই দৌড়ে তিনি পেছনে ফেলেছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, কুশল মেন্ডিস ও ওয়েস্ট ইন্ডিজের শেরফেইন রাদারফোর্ডকে।

২০২৪ সালে পাঁচ ওয়ানডে সিরিজের মধ্যে চারটিতেই জয় পেয়েছে আফগানিস্তান। যেখানে সবচেয়ে বড় অবদান ছিল এই ওমরজাইয়ের। ১৪ ওয়ানডের ১২ ইনিংসেট ব্যাট করা এই অলরাউন্ডার ৫২.১২ গড় ও ১০৫.৫৬ স্ট্রাইক রেটে করেন ৪১৭ রান। তিন ফিফটির পাশাপাশি হাঁকান একটি সেঞ্চুরিও।  

এছাড়া বল হাতেও দুর্দান্ত ছিলেন ওমরজাই। ১৩ ইনিংসে বল করা এই পেসার গত বছর ওভারপ্রতি ৪.৯০ রান দিয়ে ওমারজাই উইকেট নেন মোট ১৭টি। পরপর দুই ম্যাচে নেন ৪টি করে উইকেট। দারুণ এই পারফরম্যান্সেই জিতে নিয়েছেন বর্ষসেরার পুরস্কার।  

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit