শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর ৮৯ দিনে হাম ও উপসর্গে মৃত্যু ৬৪৩ জনের ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে রবিবার রাজধানীতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হয়েছে: অর্থমন্ত্রী স্বাক্ষর জালিয়াতি মামলায় অভিষেককে সিআইডির সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ প্রস্তাবিত বাজেট জাতির বাস্তব চাহিদার প্রতিফলন নয়: মামুনুল হক যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তিতেই হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান

মাটিরাঙ্গাতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা  ও শীতবস্ত্র বিতরণ।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৯৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ের শান্তি সম্প্রীতি উন্নয়নের পাশাপাশি পাহাড়ের পিছিয়ে পড়া  খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়ন এর  ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের উদ্যেগে দুর্গম জনপদে চিকিৎসা বঞ্চিত দু:স্থ, অসহায় পাহাড়ি জনগনের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও শীত বস্ত্র  বিতরণ করেছে মাটিরাঙ্গা সেনা জোন।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত দুর্গম নাইক্যা পাড়া আর্মি ক্যাম্পের অধীন কুকিছড়া পাড়া এলাকায় দিনব্যাপী ফ্রি ক্যাম্পেইনে ৪৫০ জন পাহা‌ড়ি জনগনকে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামুল্যে ঔষধ প্রদান করা হয় ও শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যত্রুম উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক  লে. কর্নেল কৌশিক জাহান পিএসসি, জি। এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন  উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ মুঈদ-উল করিম চৌধুরীর নেতৃত্বে দিনব্যাপী চিকিৎসা সেবা ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারিয়া আহমেদ। মাটিরাঙ্গা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনীর মানবিক কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলেছে। বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পাওয়া উপকারভো‌গিরা মাটিরাঙ্গা সেনা জো‌নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে সেনাবাহিনীর সাফল‌্য কামনা ক‌রেন।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল কৌশিক জাহান ব‌লেন, এই অঞ্চলের পাহাড়ি এবং বাঙ্গালীদের মাঝে অত্যন্ত সোহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সসম্পর্ক বিদ্যমান রয়েছে। এই সম্পর্ক বজায় রাখার আহবান জা‌নি‌য়ে তি‌নি ব‌লেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। তারই অংশ হিসেবে দুর্গম এ পাহাড়ী জনপদে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন ককরা হচ্ছে। আগামী‌তেও এ ধারা অব্যহত থাক‌বে ব‌লে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit