শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর ৮৯ দিনে হাম ও উপসর্গে মৃত্যু ৬৪৩ জনের ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে রবিবার রাজধানীতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হয়েছে: অর্থমন্ত্রী স্বাক্ষর জালিয়াতি মামলায় অভিষেককে সিআইডির সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ প্রস্তাবিত বাজেট জাতির বাস্তব চাহিদার প্রতিফলন নয়: মামুনুল হক যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তিতেই হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান

খাগড়াছড়িতে জেলা তথ্য অফিসের আয়োজনে তারুণ্যের উচ্ছ্বাসে” শীর্ষক আলোচনা সভা

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৭৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগান নিয়ে  খাগড়াছড়িতে জেলা তথ্য অফিসের আয়োজনে  তারুণ্যের উচ্ছ্বাসে” শীর্ষক আলোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার  (২৭ জানুয়ারি)  সকাল ১১টার দিকে জেলা তথ্য অফিসের আয়োজনে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে তারুণ্যের উৎসব-২০২৫ এর “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে” শীর্ষক আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা  তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। স্বাগত বক্তব্য রাখে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলার এনএসআই  যুগ্ন- পরিচালক নাছির মাহমুদ গাজী, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ রতন খীসা, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ ইয়াছিন ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্য্য। অনুষ্ঠানে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকবৃন্দ, শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুর পূর্বে জেলা তথ্য অফিসের আয়োজনে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, “তরুণরাই আমাদের আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। দেশ তথা পৃথিবী বদলাতে তরুণদের আরও উদ্যোমী হতে হবে। নিজেদেরকে শিক্ষা, প্রযুক্তি ও নৈতিকতায় দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে।” অন্যান্য বক্তারা বলেন বাংলাদেশের ইতিহাসে প্রতিটি আন্দোলন সংগ্রাম তরুণদের নেতৃত্বে সম্পন্ন হয়েছে। তারুণ্য নির্ভর উন্নত ও সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গঠনে তরুণরা নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখবেন। 
কিউএনবি/অনিমা/২৭ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit