বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

পদ্মশ্রী পাচ্ছেন অরিজিৎ সিং

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৬২ Time View

বিনোদন ডেস্ক : ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক নাগরিক সম্মাননা পদ্মশ্রী পাচ্ছেন তারকা সংগীতশিল্পী অরিজিৎ সিং। শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা, শিল্পকলা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকার প্রতিবছর এই সম্মাননা দিয়ে থাকে।

অরিজিৎ ছাড়াও পশ্চিমবাংলার বিশিষ্ট নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতা শঙ্কর পেয়েছেন পদ্মশ্রী সম্মান।

হিন্দুস্তান টাইমস এর খবরে বলা হয়েছে, প্রতিবারের মতো এবারেও প্রথা মেনে ভারতের প্রজাতন্ত্র দিবসের (রবিবার) আগের দিন শনিবার রাতে ঘোষিত হয়েছে এ বছরের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম। এবার পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন মোট ১৩৯ জন। তার মধ্যে মধ্যে ৭ পদ্মবিভূষণ, ১৯ পদ্মভূষণ সম্মান প্রদান করা হয়েছে।

পশ্চিমবঙ্গ থেকে একাধিক ব্যক্তিত্ব পেয়েছেন পদ্মশ্রী সম্মান তবে আসেনি একটাও পদ্মবিভূষণ, পদ্মভূষণ। পুরস্কার প্রাপ্তদের তালিকায় আছেন পশ্চিমবাংলার তারকারাও।

পদ্মশ্রী সম্মানে পশ্চিমবাংলা থেকে ভূষিত হয়েছেন সন্ন্যাসী কার্তিক মহারাজ, সঙ্গীত জগতের সঙ্গে জড়িত সরোদ বাদক তেজেন্দ্র নারায়ণ মজুমদার, ঢাক বাদক, হাবড়ার বাসিন্দা গোকুল চন্দ্র দাসের মতো ব্যক্তিত্বরা। এছাড়াও পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন, শিল্পপতি পবন গোয়েঙ্কা, শিল্পপতি সজ্জন ভজঙ্ক। সমাজকল্যাণমূলক কাজের জন্য পদ্মশ্রী পাচ্ছেন বিনায়ক লোহানি। সাহিত্য ও শিক্ষায় অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন নগেন্দ্রনাথ রায়।

এবারের পদ্ম সম্মানে আসামের নৃত্যাচার্য যতীন গোস্বামী সম্মানিত হয়েছেন। অর্থনীতিবিদ প্রয়াত বিবেক দেবরায়কে সম্মানিত করা হচ্ছে মরণোত্তর পদ্মভূষণে।

পশ্চিমবাংলার বাইরে পদ্মশ্রী প্রাপ্তদের তালিকায় রয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া পদ্মভূষণ পাচ্ছেন ভারতের হকি দলের সাবেক গোলরক্ষক পিআর শ্রীজেশ। মরণোত্তর পদ্মভূষণ সম্মান পাচ্ছেন সঙ্গীতশিল্পী পঙ্কজ উদাস এবং রাজনীতিবিদ সুশীল মোদী।

বিভিন্ন ক্ষেত্র থেকে বিশিষ্টদের এই বিশেষ পদ্ম সম্মানে ভূষিত করা হয় ভারত সরকারের পক্ষ থেকে। ২০২৫ সালে তারই তালিকা এলো সামনে।

কিউএনবি/অনিমা/২৬ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit