বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
চীন ও যুক্তরাষ্ট্র ‘প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার’ হওয়া উচিত : শি জিনপিং অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই জাতিসংঘ অকার্যকর সংস্থা: আর্জেন্টিনার প্রেসিডেন্ট সাফের আগে ইন্দোনেশিয়া সফরে জয়ের প্রত্যাশা জামালের গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় ছাত্র নিহত বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা, নিহত ১, আহত ১৭

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : দক্ষিণ লেবাননে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে একজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, ইসরায়েলি বাহিনী রবিবার নির্ধারিত সময়সীমা পেরিয়ে সেখানে তাদের অবস্থান অব্যাহত রাখে এবং সাধারণ মানুষের ওপর হামলা চালায়।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, হিজবুল্লাহর অস্ত্র ও যোদ্ধাদের অপসারণ এবং লেবানন সেনাবাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার শর্তে ৬০ দিনের মধ্যে ইসরায়েলি সেনাদের দক্ষিণ লেবানন থেকে সরে যাওয়ার কথা ছিল। এই মেয়াদ রবিবার সকালেই শেষ হয়েছে। তবে ইসরায়েল দাবি করেছে, লেবানন কর্তৃপক্ষ চুক্তির শর্ত পুরোপুরি কার্যকর করতে ব্যর্থ হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হুলা গ্রামে ইসরায়েলি বাহিনীর আক্রমণে একজন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। অন্যদিকে, কফর কিলা এলাকায় আরও ৮ জন আহত হয়েছেন।

শনিবার ইসরায়েল স্থানীয়দের নিজ নিজ বাড়িতে না ফেরার নির্দেশ দেয়। একই দিন লেবাননের সেনাবাহিনী ইসরায়েলের বিরুদ্ধে সেনা প্রত্যাহারে গড়িমসির অভিযোগ আনে। ইসরায়েলি সেনারা দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অস্ত্র উদ্ধার এবং তাদের অবকাঠামো ধ্বংস করছে।

প্রসঙ্গত, গত বছর গাজা যুদ্ধে হিজবুল্লাহ এবং ইসরায়েলের সংঘর্ষ তীব্র আকার ধারণ করে। ইসরায়েলের বড় ধরনের হামলায় লেবাননের এক মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত হয় এবং হিজবুল্লাহ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়।

এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসরায়েল কতদিন সেখানে থাকবে, সেটাও স্পষ্ট করেনি।

কিউএনবি/অনিমা/২৬ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit