সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

যে উদ্যোগে কমেছে আদালতে বিচারপ্রার্থী মানুষের দুর্ভোগ

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর। যেখানে যুগ যুগ ধরে বসবাস করছে গারো, হাজং, হিন্দু মুসলিম সহ কয়েকটি জাতিগোষ্ঠীর মানুষ।কখনো তাদের বিচার প্রার্থী হয়ে দারস্থ হতে হয় কোর্টের। কিন্তু কোর্টের কার্যক্রম না চললে, পড়তে হয় দুর্ভোগে। এরই মধ্যে বিজ্ঞ জেলা দায়রা জজ মো. হাফিজুর রহমান এর এক মহৎ উদ্যোগে লাঘব হয়েছে অত্র এলাকার মানুষের কষ্ট।জানা গেছে, গত ৬ জানুয়ারী ২০২৫খ্রিঃ তারিখে সরকারি আদেশমুলে দুর্গাপুর চৌকি আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া ১৩৮ তম সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সে অংশ নেয়ার জন্য কর্মস্থল ত্যাগ করেন। পরবর্তিতে কোর্টের বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে, একজন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে দূর্গাপুর চৌকি আদালতে সপ্তাহে দুইদিন বিচারকার্য পরিচালনার জন্য দূর্গাপুর আইনজীবী সমিতির আইনজীবীগণ বিজ্ঞ জেলা দায়রা জজ বরাবর আবেদন করেন।

ন্যায় বিচারের স্বার্থে বিজ্ঞ জেলা দায়রা জজ মো. হাফিজুর রহমান, সপ্তাহে একদিন দুর্গাপুর চৌকি আদালতে বিচারকার্য পরিচালনার জন্য, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মঞ্জুরুল ইসলাম কে নির্দেশ প্রদান করেন।এ নিয়ে সিনিয়র আইনজীবী মানেশ চন্দ্র সাহা বলেন, আমরা বিজ্ঞ জেলা দায়রা জজ মো. হাফিজুর রহমান স্যারের প্রতি কৃতজ্ঞ। অত্র এলাকার বিচারপ্রার্থী সাধারণ মানুষের কথা ভেবে, আমাদের আবেদনের প্রেক্ষিতে সপ্তাহে একদিন একজন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে অত্র চৌকি আদালতে প্রেরণ করেছেন।তবে, অত্র আদালতে মামলার চাপ খুবই বেশি। সপ্তাহে দুইদিন বিচারিক কার্য্য চললে অনেক মামলাই নিষ্পত্তি সহজ হতো।অপর এক আইনজীবী আবু সিদ্দিক আনোয়ারী বলেন, বিজ্ঞ জেলা দায়রা জজ মহোদয় এই মহৎ উদ্দ্যোগ নেয়ার বিচারিক কার্য্যক্রম কিছুটা হলেও লাঘব হয়েছে।তবে এ কার্য্যক্রম যদি সপ্তাহে দুইদিন চলতো, তাহলে অত্র এলাকার বিচারপ্রার্থী সাধারণ মানুষের কষ্ট অনেকটাই লাঘব হতো।

কিউএনবি/অনিমা/২৬ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit