শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম

দাবানলে লস অ্যাঞ্জেলেসের ক্ষয়ক্ষতি দেখতে গেলেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এর আগে দাবানল নিয়ন্ত্রণে ট্রাম্পের অন্যতম সমালোচক – ডেমোক্র্যাটিক গভর্নর গ্যাভিন নিউসমের নেতৃত্বে রাষ্ট্রীয় জরুরি অবস্থা মোকাবিলায় নিন্দা জানান ট্রাম্প।

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও, লস অ্যাঞ্জেলেসের বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ান অবতরণ করার পর ট্রাম্পকে স্বাগত জানান নিউসম। এর আগে উত্তর ক্যারোলিনায় যান ট্রাম্প। যেখানে সেপ্টেম্বরে রাজ্যের পশ্চিম অংশে ভয়াবহ হারিকেন আঘাত হেনেছিল। সেই ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন মার্কিন প্রেসিডেন্ট।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন করে দাবানল শুরু হওয়ার পর ট্রাম্প সেখানে গেলেন। জানা গেছে, স্থানীয় কর্মকর্তারা এখনও শুষ্ক ও ঝোড়ো বাতাস নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যা আগুনকে আরও বাড়িয়ে তোলে।

নিউসমের সাথে করমর্দনের পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমি অত্যন্ত খুশি হয়েছি যে গভর্নর আমার সাথে দেখা করেছেন।’
নিউসম যাকে ট্রাম্প ‘নিউজকাম’ নামে ডাকেন ট্রাম্প সফর করতে আসায় কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি বলেন, ‘আমাদের আপনার সমর্থনের প্রয়োজন হবে, আমাদের আপনার সাহায্যের প্রয়োজন হবে।’
 
নিউসম আরও বলেন, ‘কোভিডের সময় আপনি আমাদের পাশে ছিলেন, আমি তা ভুলিনি। আমরা প্রত্যাশা করছি যে এই পরিস্থিতি থেকে দ্রুত পুনরুদ্ধারের জন্য একসাথে কাজ করতে পারব।’এরপর ট্রাম্প তার স্ত্রী মেলানিয়াকে নিয়ে প্যাসিফিক প্যালিসেডস এলাকার ধ্বংসাবশেষ পরিদর্শন করেন এবং তারপর স্থানীয় নেতাদের সাথে একটি গোলটেবিল আলোচনায় অংশ নেন। যার মধ্যে লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাসও ছিলেন। 
 
এ সময় তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার প্রতিশ্রুতি দেন যা রাজ্যের উত্তরাঞ্চল থেকে দক্ষিণে জল সরবরাহ করবে। এর আগে, ১০ দিনেরও বেশি সময় ধরে ভয়াবহ দাবানলে ব‍্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে লস অ্যাঞ্জেলেস। এতে প্রাণ যায় অন্তত ২৮ জনের। প্রায় ১৫ হাজারের বেশি ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংস হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit