বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার দিনক্ষণ জানাল জাতিসংঘ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৩০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বেরিয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন দেশটি আগামী ২০২৬ সালের জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে এ সংস্থা থেকে বেরিয়ে যাবে বলে জানিয়েছে জাতিসংঘ। চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর এই সিদ্ধান্ত কার্যকর করার কথা জানিয়েছে সংস্থাটি। খবর আল জাজিরার।

গত সোমবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। এরপর তিনি বেশ কিছু নির্বাহী আদেশে সই করেন। এর মধ্যে ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া সংক্রান্ত আদেশও রয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হক জানিয়েছেন, ট্রাম্প তার প্রথম কর্মদিবস সোমবার ঘোষণা করেছিলেন যে যুক্তরাষ্ট্র ডব্লিউএইচও থেকে বেরিয়ে যাবে এবং ভবিষ্যতে সংস্থাটিতে অর্থায়ন বন্ধ করে দেবে।

তিনি বলেন, আমি নিশ্চিত করছি যে আমরা এখন ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের চিঠি পেয়েছি। চিঠির তারিখ ২২ জানুয়ারি ২০২৫, যা ঠিক এক বছর পর ২০২৬ সালের ২২ জানুয়ারি থেকে কার্যকর হবে।

দীর্ঘদিন ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তীব্র সমালোচনা করে আসছেন ট্রাম্প। এর আগে ২০২০ সালের জুলাইয়ে ট্রাম্পের প্রথম প্রশাসন আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে এনেছিল। ওই সময় বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়েছিল। যুক্তরাষ্ট্রের এই প্রস্থান বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্য একটি বড় আর্থিক ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। কারণ দেশটি সংস্থাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থায়নকারী।

২০২৪-২০২৫ সালে ডব্লিউএইচও-এর মোট বাজেটের প্রায় ১৮ শতাংশ, যা প্রায় ২৬১ মিলিয়ন মার্কিন ডলার যুক্তরাষ্ট্রের অনুদান থেকে এসেছে। দ্বিতীয় বৃহত্তম অনুদানদাতা দেশ চীন। দেশটি সহায়তা দিয়েছে ১৮১ মিলিয়ন মার্কিন ডলার।

কিউএনবি/অনিমা/২৪ জানুয়ারী ২০২৫,/রাত ৯:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit