শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত এটি গণমানুষের বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা অভিবাসন কমাতে বড় সিদ্ধান্তের পথে সুইজারল্যান্ড, নজিরবিহীন গণভোটের আয়োজন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা বিশ্বকাপে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন যারা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

প্রেমে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৭১ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় প্রেমে ব্যর্থ হয়ে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত মাহামুদুর হাসান (২৫) জেলার বেগমগঞ্জ উপজেলার ছোট সোনাইমুড়ী গ্রামের খলিলুর রহমান মহুরী বাড়ির মো.হারুন অর রশীদের ছেলে।  

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহর মাইজদীর হাউজিং বালুর মাঠের নুর মহলের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহাদুর বেগমগঞ্জের চৌমুহনী বাজারের একটি মোবাইল ফোন সার্ভিসিং দোকানে কাজ করতেন। গত ছয় মাস তিনি মাইজদী শহরের হাউজিং বালুর মাঠ এলাকার নুর মহল বাসায় একাধিক ব্যক্তির এক রুম ভাড়া নিয়ে থাকতেন। প্রাথমিকভাবে জানা যায়, কোন এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমে ব্যর্থ হয়ে গত কয়েকদিন যাবত তিনি আনমনা হয়ে থাকতেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সবার অগোচরে ভাড়া বাসার নির্মাণাধীন একটি কক্ষের জানালার গ্রিলের সাথে গলায় মাফলার পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুর ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।    

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit