শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত এটি গণমানুষের বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা অভিবাসন কমাতে বড় সিদ্ধান্তের পথে সুইজারল্যান্ড, নজিরবিহীন গণভোটের আয়োজন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা বিশ্বকাপে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন যারা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

ফসলি জমি থেকে বালু তোলায় লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৬৩ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান। এর আগে, একই দিন বিকেল উপজেলার রামনারায়নপুরের বৈকুন্ঠপুর এলাকায় তার নেতৃত্বে অভিযান চালানো হয়।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামনারায়নপুরের বৈকুন্ঠপুর এলাকায় ফসলি জমি থেকে দুটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের খবর পায় ভ্রাম্যমাণ আদালত। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে রামনারায়ণপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বৈকুণ্ঠপুর গ্রামের মৃত নুর নবীর ছেলে মাসুদ আলীকে ফসলি জমি থেকে বালু উত্তোলন করে অন্যত্র বিক্রির দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়।

চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান বলেন, ড্রেজার দিয়ে ফসলি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে। কৃষিজমির মাটি কর্তন ও কৃষি জমি থেকে ড্রেজার দিয়ে ভালো উত্তোলনের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ঘটনাস্থল থেকে দুইটি ড্রেজার মেশিন অপসারণ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল থানার একদল পুলিশ।  

 

 

কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit