বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

দাভোসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ভাষণ দিতে পারেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে ভার্চুয়াল বক্তব্য রাখবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর বিশ্বনেতাদের সম্মেলনে এটাই ট্রাম্পের প্রথম বক্তৃতা। ট্রাম্প কী বিষয়ে আলোচনা করবেন তা স্পষ্ট নয়।

তবে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, দাভোসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ভাষণ দিতে পারেন ট্রাম্প। নির্বাচিত হওয়ার আগে থেকে রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলা হচ্ছে।

বিবিসির প্রতিবেদন অনুসারে, ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের যুদ্ধ শেষ করতে ব্যর্থ হলে উচ্চ শুল্ক আরোপ এবং রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

ট্রাম্পের ভাষ্য, পুতিন যদি আলোচনা না করেন, তাহলে রাশিয়া অর্থনীতিতে বড় ঝামেলার দিকে যাচ্ছে। পুতিন বারবার বলেছেন, তিনি যুদ্ধের অবসানের জন্য আলোচনা করতে প্রস্তুত। তবে ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোতে যোগ দিতেও অস্বীকার করে আসছে মস্কো।

হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র ব্রায়ান হিউজ বলেছেন, বিভিন্ন অংশীজনদের সম্পৃক্ত করে ট্রাম্প এই নৃশংস যুদ্ধের অবসানের দিকে মনোনিবেশ করছেন। 

ট্রাম্পের দাবি ছিল, তিন বছরের পুরনো যুদ্ধ একদিনে সমাধান করা যেতে পারে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে, ট্রাম্পের উপদেষ্টারা এই দাবি থেকে ফিরে এসেছেন মনে করা হচ্ছে। 

অন্যদিকে পুতিন বলেছেন, রাশিয়া যতক্ষণ সময় নেয় ততক্ষণ লড়াই করতে পারে এবং মস্কো কখনই মূল জাতীয় স্বার্থের জন্য অন্য শক্তির সামনে মাথা নত করবে না।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit