রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলি বিমানঘাঁটি থেকে এফ-২২ যুদ্ধবিমান সরিয়ে নিল আমেরিকা মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ ভারতকে নাস্তানাবুদ করে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড আজকের স্বর্ণের দাম ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টি হতে পারে চাঞ্চল্যকর ৬ রাবার শ্রমিক অপহরণের মূল পরিকল্পনাকারী গ্রেফতার নিকলী হাওরে নিখোঁজের ৪০ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার দক্ষিণ কোরিয়ায় জন্মহার বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ ‘আমাকে অসম্মান করবেন না, ঠিকভাবে কথা বলুন’, মাঠেই রেফারিকে মেসি ম্যারাডোনাকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় মেসি, বিশ্বকাপে অ্যাসিস্টের নতুন ইতিহাস

দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ গরুচোর ইয়াবা অস্ত্র ডাকাতিসহ অসংখ্য মামলার আসামী নবী হোছাইনসহ তার বাহিনীর গ্রেফতার দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৫৭ Time View
এম রায়হানচৌধুরী :চকরিয়া  প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজপথে প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুলি প্রদর্শন এবং দক্ষিণ চট্টগ্রামে শীর্ষ গরুচোর সিন্ডিকেটের প্রধান, ইয়াবা, অবৈধ অস্ত্র ব্যবসা, ডাকাতি, ভুমিদস্যুতা, সন্ত্রাস ও চাঁদাবাজ চক্রের হোতা নবী হোছাইন প্রকাশ নইব্যা চোরা ও তার সহযোগিদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২জানুয়ার) বিকাল ৩টায় চকরিয়া পৌর শহরে  কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এসময় নবী হোছন ও তার বাহিনীর হাত থেকে রক্ষা পেতে মানববন্ধনে প্রশাসনের কাছে  বিভিন্ন দাবী তুলে ধরেন স্থানীয় চকরিয়াবাসী। মানববন্ধনে উপস্থিত লোকজন জানায়, দীর্ঘদিন ধরে সন্ত্রাসের গডফাদার সাবেক এমপি জাফর আলমের ছত্র ছায়ায় উপজেলার সাহারবিল বিল কোরালখালী এলাকার মৃত হাবিবুর রহমানের পুত্র দক্ষিণ চট্টগ্রামে শীর্ষ গরুচোর নব্যা চোরা ও তার বাহিনীর অত্যচারে অতিষ্ঠ স্থানীয় লোকজনসহ পুরো দক্ষিণ চট্টগ্রামের সাধারণ মানুষ এবার এর থেকে পরিত্রাণ পেতে চায়।বিগত জাতীয় সংসদেও তার (নব্যা চোরা) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহবান করা হয়েছিল। 

নির্যাতনের শিকার স্থানীয় কামাল উদ্দিন,  মোকাদ্দেস, আবদু জলিলসহ মানববন্ধনে ভোক্তভোগিরা বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে গরুচোর সিন্ডিকেট প্রধান নবী হোছন ও তার বাহিনী সদস্যদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবি করেন। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয় । এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো: মনজুরুল কাদের ভুইয়াঁ কাছে জানতে চাইলে তিনি বলেন, নবী হোছাইসহ তার সহযোগিদের গ্রেফতার করার জন্য চলতি ১৭ জানুয়ারী তার বাড়ীতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে নবীসহ তার সহযোগীরা পুলিশ ও স্থানীয়দের লক্ষ্যকরে গুলি ছুড়ে। এসময় স্থানীয় দুইজন গুলিবিদ্ধ হয়। তিনি আরো বলেন, নব্যাচোরা ও তার সহযোগিদের গ্রেফতার করতে পারলে ডাকাতি গরু চুরি ছিনতাই বন্ধ হয়ে যাবে।

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit