সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ। আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সুপার সিক্সে পৌঁছে গেছে যুবা টাইগ্রেসরা।

মালয়েশিয়ার বাঙ্গিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১২২ রানের লক্ষ্য দিয়ে জিতেছে ১৮ রানে।

টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ স্কোরবোর্ডে কোনো রান না তুলতেই উইকেট হারায়। এরপর ২৬ রানের জুটি গড়েন ওপেনার ফাহমিদা ছোঁয়া ও জুয়াইরিয়া ফেরদৌস। ব্যক্তিগত ১৪ রানে ফাহমিদা রানআউট হলে ভাঙে সে জুটি। জুয়াইরিয়াও আউট হন ২০ রান করে।

একপর্যায়ে ৫০ রানেই ৫ উইকেট হারায় মেয়েরা।

সেখান থেকে বাংলাদেশকে উদ্ধার করেন অধিনায়ক সুমাইয়া ও আফিয়া আশিমা। তারা গড়েন ৩৮ রানের জুটি। আফিয়ার ১৯ বলে ২১ এবং অধিনায়ক সুমাইয়ার অপরাজিত ৩৬ বলে ২৯ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ১২১ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ।

১২২ রানের লক্ষ্য ব্যাটিং করতে নেমে প্রথম ৪ ওভারে বিনা উইকেটে ১৯ রান তুলে ফেলে স্কটল্যান্ড। তবে ইনিংসের পঞ্চম ওভারে স্কটল্যান্ড হারায় ২ উইকেট। ওপেনার ইমা ওয়ালসিংহামকে আউট করেন আনিসা আক্তার, পিপা কেলি হন রানআউট।

এরপর ৫০ রানের জুটি করেন পিপা স্প্রাউল ও নিয়াম মুইর। হাবিবা ইসলামের বলে নিয়াম যখন ২২ রানে ফেরেন তখন স্কটল্যান্ডের প্রয়োজন ছিল ৩২ বলে ৫৩ রান। এই জুটি ভাঙার পর আর সেই সমীকরণ মেলানোর কোনো সম্ভাবনাই তৈরি হয়নি।

দলটি থেমে যায় ২০ ওভারে ৮ উইকেটে ১০৩ রানে।

বাংলাদেশের হয়ে লেগ স্পিনার আনিসা আক্তার নিয়েছেন ২৫ রানে ৪ উইকেট।

এর আগে নেপালকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২ উইকেটে হেরে যায়। শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে আবারও জয়ের পথে ফিরল দলটি।

সুপার সিক্সে বাংলাদেশকে খেলতে হবে দুটি ম্যাচ। সেই পর্ব পেরোতে পারলেই সেমিফাইনাল।

কিউএনবি/অনিমা/২২ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit