রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
চেঙ্গী নদীতে ফুল ভাসিয়ে খাগড়াছড়িতে বিজু উৎসব শুরু। তিনি ছিলেন আমাদের ‘সাউন্ডট্র্যাক’: প্রিয়াংকা চোপড়া পূর্ব সুলতানপুর গ্রামে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন প্রকল্পের অবৈধ অপারেটর এর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যহারের দাবীতে মানববন্ধন॥ হার নিয়ে অজুহাত দিতে চান না আর্তেতা ইসরায়েলি আগ্রাসনের মুখে যুক্তরাষ্ট্র সফর স্থগিত করলেন লেবাননের প্রধানমন্ত্রী ফসলের মাঠে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা কুয়াকাটায় আবারও ইরাবতী ডলফিনের মরদেহ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫ হরমুজ প্রণালি দিয়ে কোনো মার্কিন জাহাজ যায়নি, দাবি ইরানের

বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি গঠন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১২৪ Time View

স্বাস্থ্য ডেস্ক : বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির (বিওএস) ৮১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, অধ্যাপক ডা. রফিকুল কবীর লাবুকে প্রধান উপদেষ্টা মনোনীত করা হয়েছে। সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে ডা. ওয়াকিল আহমদকে আহ্বায়ক, ডা. সৈয়দ জাকির হোসেন বিপ্লবকে সদস্যসচিব ও ডা. তাজুল ইসলাম রবিকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়।

সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্ব স্থাপন এবং অর্থোপেডিক বিষয়কে বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যে ১৯৭৯ সালের ২৪ আগস্ট প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি। দীর্ঘ ৪৬ বছরের ইতিহাসে বিওএস দেশের মানুষের অর্থোপেডিক সমস্যার সমাধান ও তা নিরসনের লক্ষ্যে যেমন ঐক্যবদ্ধ থেকেছে তেমন সামাজিক কর্মকান্ডও পরিচালনা করে গেছে।

আহ্বায়ক ডা. ওয়াকিল আহমেদ ও সদস্যসচিব ডা. সৈয়দ জাকির হোসেন বিপ্লব এক যৌথ বিবৃতিতে বিওএস- এর কর্মকান্ড দিয়ে বাংলাদেশের মানুষের জন্য আরও কল্যাণকর কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা তারুণ্যের শক্তিকে এগিয়ে নিতে আরও দক্ষতা বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করেন।

তারা আরও বলেন, ‘আহ্বায়ক কমিটিতে স্বনামখ্যাত উপদেষ্টারা রয়েছেন, যুগ্ম আহ্বায়করা এদেশের পরিচিত মুখ, যুগ্ম সদস্যসচিব ও সদস্যদের নিয়ে আমাদের আগামীর বিওএস হয়ে উঠবে প্রাণবন্ত। আমরা সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

কিউএনবি/অনিমা/২১ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit