রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

অফিস ছাড়ছি, লড়াই নয়: বিদায়বেলায় বাইডেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হলো জো বাইডেনের শাসনামল। গতকাল সোমবার দেশের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। এদিন হোয়াইট হাউস ছাড়ার সময় সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, অফিস ছেড়ে যাচ্ছি, কিন্তু লড়াই নয়; আমাদের এখনো অনেক কিছু করার বাকি।

সোমবার (৩০ জানুয়ারি) ট্রাম্পের অভিষেক বক্তৃতার পর নিজের প্রথম মন্তব্যে এ কথা বলেন তিনি।

বাইডেন বলেন, আমরা আজ তার (ট্রাম্পের) অভিষেক বক্তৃতাটি শুনেছি— আমাদের কাজ করার জন্য অনেক কিছু বাকি।

এসময় তিনি নিজেই নিজেকে আশীর্বাদ করে উপস্থিত সহযোগীদের হাসানোর চেষ্টা করেন। তাদের উদ্দেশ্যে ডেমোক্র্যাট নেতা বলেন, আমি অফিস ছাড়ছি, কিন্তু আমরা লড়াই ছাড়ছি না। সমর্থকরা ‘যা কিছু করতে পারে, সবভাবে জড়িত থাকতে’ উৎসাহিত করেন ৮২ বছর বয়সী এ নেতা। স্ত্রী জিল বাইডেনের সঙ্গে দাঁড়িয়ে নিজের দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বাইডেন বলেন, কোনো প্রেসিডেন্ট ইতিহাসে প্রবেশের মুহূর্ত বেছে নিতে পারে না। কিন্তু তারা যে দলের সঙ্গে এটি করতে চান, তা বেছে নিতে পারেন। এবং আমরা বিশ্বের সেরা দলটি বেছে নিয়েছি।

তিনি বলেন, আপনাদের প্রেসিডেন্ট হিসেবে কাজ করার সুযোগ পেয়ে আমি সম্মানিত। আমার কথা মনে রাখবেন: ভবিষ্যৎ বিচার করবে, আপনারা যা করেছেন তা সব আমেরিকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানগুলোর মধ্যে একটি। এরপর বাইডেন এবং জিল বাইডেন একসঙ্গে টার্ম্যাক পার হয়ে বিশেষ প্লেনে ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন।

কিউএনবি/অনিমা/২১ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit