শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি কমবে: আশা প্রতিমন্ত্রীর নতুন চমক দেখালেন বিশ্বকাপের নায়ক ভোজিনিয়া গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা জোটে যাওয়ার সুযোগ পেলে বাংলাদেশের কী লাভ কী ঝুঁকি? ভেনেজুয়েলার বিশাল তেল ভান্ডারের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র একসঙ্গে খাবার খাওয়া কেন মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী? ‘আমি নিজেই মদ খেয়েছি’ বললেন বাইকে দুই তরুণের মাঝে বসা সেই তরুণী মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে নজর রাখছে ভারত পায়ুপথ থেকে বের করা হলো কনডমে বাঁধা হেরোইন  রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

গাড়ি চাপা ও ছুরি হামলার দায়ে চীনে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নৃশংস দুটি হামলার অপরাধে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন। গত বছরের নভেম্বরে একই সপ্তাহের মধ্যে পৃথক দুটি হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করলো বেইজিং।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, সোমবার (২০ জানুয়ারি) ফ্যান ওয়েইকু এবং জু জিয়াজিন নামে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

গতবছর ১২ নভেম্বর ৬২ বছর বয়সী ফ্যান ওয়েইকু তার গাড়ি চালিয়ে দক্ষিণাঞ্চলীয় শহর ঝুহাইয়ের একটি ক্রীড়া স্টেডিয়ামের বাইরে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে, যার ফলে অন্তত ৩৫ জন নিহত হন। চীনের এক দশকের মধ্যে এটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা। পুলিশ জানায়, বিবাহ বিচ্ছেদ নিয়ে হতাশায় ভুগছিলেন ফ্যান।

একই মাসে, ১৪ নভেম্বর পূর্বাঞ্চলীয় শহর উক্সির ইসিং আর্টস অ্যান্ড ক্র্যাফটস ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কলেজে ২১ বছর বয়সী শু জিয়াজিন ছুরিকাঘাতে ৮ জনকে হত্যা ও ১৭ জনকে আহত করেন। পুলিশ জানায়, শু ঐ স্কুল থেকে পরীক্ষায় পাস করতে ব্যর্থ হন এবং ইন্টার্নশিপের বেতন নিয়ে অসন্তুষ্ট ছিলেন তিনি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্থানীয় সরকারগুলোকে এই ধরনের হামলা প্রতিরোধে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ডিসেম্বর মাসে ঝুহাই ও উক্সি শহরের মধ্যবর্তী জন আদালত এই মৃত্যুদণ্ডের রায় দেয় এবং তা সুপ্রিম পিপলস কোর্ট দ্বারা অনুমোদিত হয়।

কিউএনবি/অনিমা/২১ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit