শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসী বাংলাদেশিদের যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে শিক্ষিকার ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে মৃত্যু সংসদে দেয়া বক্তব্যে দুঃখ প্রকাশ হাসনাতের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাভার-আশুলিয়ায় দ্বায়িত্ব প্রাপ্ত পোলিং এজেন্টদের সংবর্ধনা অস্ত্র হাতে ঘুরে বেড়ানো ভাইরাল সেই ২ যুবক আটক মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা বিশকেকে পুতিন-শি-পেজেশকিয়ান, পশ্চিমের বিরুদ্ধে নতুন বার্তা? ঘুস কেলেঙ্কারিতে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে বিপৎসীমার কাছাকাছি কাপ্তাই হ্রদের পানি, আজ রাতেই খুলছে ১৬ জলকপাট

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিলেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরপরই কয়েক ডজন নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করার জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি।

স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) ওভাল অফিসে এ সংক্রান্ত এক আদেশে স্বাক্ষর করেন তিনি।

পরে এ নিয়ে ট্রাম্প বলেন, ‘ওহ, এটা একটা বড় পদক্ষেপ। সংস্থাটি করোনা মহামারি এবং আরও আন্তর্জাতিক স্বাস্থ্য সংকট মোকাবিলায় ব্যর্থ হয়েছে।’

ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিতে পারেন এমন আলোচনা আগেই ছিল। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরপরই এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে সই করেছেন তিনি।

বিশ্ব সাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার কারণ হিসেবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, অন্যান্য দেশের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক এই সংস্থাটিতে বেশি অর্থ দিতে হয়।

এদিকে ট্রাম্পের এমন আদেশের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ডব্লিউএইচও।

এছাড়া প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার নির্বাহী আদেশেও সই করেছেন ট্রাম্প।

কিউএনবি/অনিমা/২১ জানুয়ারী ২০২৫,/দুপুর ১২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit