বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

বিএনপির সদস্য নবায়ন ফি বাড়ল ১০ টাকা

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যপদ নবায়ন কর্মসূচি উদ্বোধন করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন অনুষ্ঠানের প্রধান অতিথি তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, এ বছর বিএনপির সদস্য নবায়ন ফি ১০ টাকা বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে।

এ বিষয়ে বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত বলেন, দলের প্রাথমিক সদস্য হতে আগে ১০ টাকা ফি নির্ধারিত ছিল। মূল্যস্ফীতি ও নানা কারণে এবার ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

কর্মসূচির প্রথম দিনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সদস্যপদ নবায়ন করেছেন। এছাড়া মঞ্চে উপস্থিত থাকা সভাপতি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সদস্যপদ নবায়ন করে।

এ সময় তারেক রহমান বলেন, আমি মনে করি আজকে বিএনপির প্রতিটি নেতাকর্মীর জন্য একটি আনন্দের দিন। কেন? কারণ, আমাদের যে সদস্যপদ, যে দলের সঙ্গে আমরা আছি, এই দলের লাখো নেতাকর্মী অনেক নির্যাতনের মধ্যদিয়ে গিয়েছে, তা-ও আজকে তারা এই দলের সঙ্গে আছেন।

তিনি আরও বলেন, আমি মনে করি একটি ঝড় গিয়েছে। পুরো দেশের ওপর দিয়ে একটি ঝড় গিয়েছে। দেশকে লণ্ডভণ্ড করে দিয়েছে। দেশের প্রতিটি সেক্টরকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম-খুন করা হয়েছে। আমাদের দলের শত-শত নেতাকর্মীকে খুন-গুম হয়েছে।

কিউএনবি/অনিমা/২০ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit