বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
চীন ও যুক্তরাষ্ট্র ‘প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার’ হওয়া উচিত : শি জিনপিং অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই জাতিসংঘ অকার্যকর সংস্থা: আর্জেন্টিনার প্রেসিডেন্ট সাফের আগে ইন্দোনেশিয়া সফরে জয়ের প্রত্যাশা জামালের গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় ছাত্র নিহত বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

জয় পেলেও চিন্তামুক্ত নয় ঢাকা

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : জয় পেলেও চিন্তামুক্ত নয় ঢাকা ক্যাপিটাল। বিপিএলের চলতি আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজি মালিক হন চিত্রনায়ক শাকিব খান। প্রথমবার ক্রীড়াঙ্গনে অর্থ খরচ করে দুশ্চিন্তায় পড়েছেন ঢালিউডের এই জনপ্রিয় অভিনেতা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান ১১তম আসরের শুরু থেকেই পরাজয়ের বৃত্তে আটকে ছিল ঢাকা। নিজেদের প্রথম জয়ের দেখা পেতে অপেক্ষা করতে হয় সপ্তম ম্যাচ পর্যন্ত। টানা ৬ ম্যাচে হারের পর জয়ের দেখা পায় ঢাকা ক্যাপিটাল। 

নিজেদের সপ্তম ম্যাচে দুর্বার রাজশাহীকে হারিয়ে জয়ে ফিরলেও অষ্টম ম্যাচে ফের হেরে যায় লংকান তারকা থিসারা পেরেরার নেতৃত্বাধীন দলটি। আজ সোমবার নিজেদের নবম ম্যাচে চলতি বিপিএলে দ্বিতীয় জয় পেল ঢাকা ক্যাপিটাল। এদিন ৬ রানের শ্বাসরুদ্ধকর জয়ে ৯ ম্যাচে ঢাকার পয়েন্ট হলো মাত্র ৪। সুপার ফোরে যেতে হলে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে লিটন-তানজিদ-সাব্বিরদের।

অন্যদিকে এক ম্যাচ কম খেলে সমান ৪ পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে সপ্তম পজিশনে পড়ে আছে সিলেট স্টাইকার্স। তারাও একের পর এক পরাজয়ে সুপার ফোরে যাওয়ার রাস্তা কঠিন করে ফেলেছে। চলতি বিপিএলে সবচেয়ে ভালো পজিশনে আছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। বিপিএলের সাবেক এই চ্যাম্পিয়ন দলটি। এবারের আসরে রীতিমতো উড়ছে। এখনো তাদের হারাতে পারেনি কোনো দল। নিজেদের ৮ খেলায় টানা জয়ে ১৬ পয়েন্ট নিয়ে সুপার ফোরে খেলা নিশ্চিত করেছে রংপুর। 

৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় পজিশনে আছে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের চলতি আসরের ২৭তম ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটাল বনাম সিলেট স্টাইকার্স। এদিন টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৯৬ রান করে ঢাকা। দলের হয়ে ৪৮ বলে চারটি চার আর ৪টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৭০ রান করেন ওপেনার লিটন কুমার দাস। ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৭ বলে তিন চার আর ৩ ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক থিসেরা পেরেরা। 

টার্গেট তাড়া করতে নেমে শেষদিকে ম্যাচ কঠিন করে ফেলে সিলেট। অনেক চেষ্টা করেও জয়ের দুয়ারে ভিড়তে পারেনি। জয়ের জন্য শেষ ১৮ বলে সিলেটের প্রয়োজন ছিল  ৫১ রান। ১৮তম ওভারে মাত্র ১১ রান খরচ করেন পেরেরা। শেষদিকে ১২ বলে প্রয়োজন ছিল ৪০ রান। ১৯তম ওভারে মুকিদুল ইসলামের ওভারে ১৭ রান নেয় সিলেট। শেষ ওভারে করতে হতো ২৩ রান। মোস্তাফিজের করা শেষ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬ রানের বেশি করতে পারেনি সিলেট। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৬ রানের জয় পায় ঢাকা ক্যাপিটাল।  

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৫,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit