শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ : ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) ভোরে রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন। সুনির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে আজ ভোরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ (সোমবার) দুপুরে তাকে আদালতে তোলা হবে।

প্রসঙ্গত, মোস্তফা জালাল মহিউদ্দিন ২০২২ সালের ডিসেম্বর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) বর্তমান সভাপতি।

এছাড়া ১৯৮১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-৭ থেকে সংসদে নির্বাচিত হন মোস্তফা জালাল মহিউদ্দিন।

কিউএনবি/অনিমা/২০ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit