সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিপিএল বিতর্ক পেরিয়ে বিসিএলে খেলবেন বিজয়-মোসাদ্দেক ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত“ ময়মনসিংহ বাসীর সময়ের দাবী মন্ত্রী হিসেবে পাওয়া আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপিকে জানা গেল গ্লোবাল লিগ শুরুর সময়, খেলতে পারেন শান্ত-মুশফিকরা কাশ্মীরে ভারতের নতুন কূটচাল: স্থানীয় যুবকদের ‘বিদেশি যোদ্ধা’ সাজিয়ে পোস্টার অভিযান! নেত্রকোনায় বসন্তকালীন উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এলিয়েন আছে, তবে এরিয়া ৫১-এ নয়: ওবামা বাবাকে জেতাতে পারলেন না শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ শাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি: বুবলী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ

উলিপুরে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৫৪ Time View

শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জানুয়ারী) দুপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে সভা ও দোয়া মাহফিল হয়।

পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেনের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি হায়দার আলী মিয়ার সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপাসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভীর উল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রশিদ, পৌর বিএনপির সাবেক সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলী সরকার, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান বিপুল, উপজেলা মহিলাদলের সভানেত্রী রিনা বেগম প্রমুখ।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ এবং জুলাই অভ্যূত্থানে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৫,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit