শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দুর্গাপুরে মানববন্ধন ও বিক্ষোভ

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৭২ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে পাহাড়ি জনগোষ্ঠী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা ছাত্র সংসদ। রবিবার (১৯ জানুয়ারি) বিকালে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আদিবাসী শিক্ষার্থীরা, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি চাই, সেটেলার হামলা করে প্রশাসন চুপ কেন? বিচ্ছিন্নতাবাদী বলার আগে রাষ্ট্রের কাঠামোতে সম্পৃক্ত করুন, আদিবাসীদের ওপর সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ করুন, বৈষম্যহীন বাংলাদেশে আদিবাসীদের সাথে বৈষম্য কেন? আমাদের কেন উপজাতি বলা হবে, এ ধরনের বিভিন্ন লিখা সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে আদিবাসী শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি নুরে আলম খান এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জহির রায়হান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, আদিবসী নেতা অন্তর হাজং, অবনী কান্ত হাজং, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সদস্য নুরে আলম, উপজেলা কমিটির সহ:সভাপতি কবিরুল ইসলাম, সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, সভাপতি আলকাছ উদ্দীন মীর প্রমুখ।

বক্তারা বলেন, গত ১৫ই জানুয়ারি ঢাকায় এনসিটিবি ভবনের সামনে, আদিবাসীদের ওপর হামলার তীব্র নিন্দা জানাই। আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করি যেখানে ধর্মের নামে আধিপত্য বিস্তার করা হয়, জাতির নামে আধিপত্য বিস্তার করা হয়। ‘স্টুডেন্টস ফর সভেরেনটি’ নামক সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করা হউক। যারা এ ধরণের সন্ত্রাসী কার্যক্রম করে তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নয়, পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দটি রাখতে হবে। আমরা এ সমাবেশ থেকে সরকারের কাছে জোর দাবি জানাই, এই হামলার সাথে জড়িত সকলকে শাস্তির আওতায় আনা হউক। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৫,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit