মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

শরীয়তপুর জেলা পরিষদে দুদকের অভিযান

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৩৯ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : সুনির্দিষ্ট ২০টি অভিযোগের ভিত্তিতে শরীয়তপুর জেলা পরিষদে অভিযান পরিচালনা করেছে মাদারীপুর সমন্বিত দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে সহকারী পরিচালক আক্তারুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে শরীয়তপুর জেলা পরিষদের ব্যাপক অনিয়ম পাওয়া গেছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

এই অনিয়মের সাথে সরাসরি জড়িত রয়েছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেদুর রহমান খোকা সিকদার, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা, প্রশাসনিক কর্মকর্তা নুর হোসেন, জেলা পরিষদের সাবেক সদস্য কামরুজ্জামান উজ্জল, আসমা আক্তার, শাখাওয়াত হোসেন মোল্যা ও সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আলম মামুন। অভিযানকালে উপসহকারী পরিচালক সাইদুর রহমানসহ দুদকের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

দুদকের সহকারী পরিচালক আক্তারুজ্জামান বলেন, শরীয়তপুর জেলা পরিষদের দুর্নীতি ও অনিয়মের প্রতিবেদন দুদকের প্রধান কার্যালয়ে প্রেরণ করা হবে। সেখান থেকে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে। বিশেষ করে ডাকবাংলো ভবন নির্মাণ, যাত্রি ছাউনি নির্মাণ, খাদ্য সামগ্রী ক্রয়, শেখ মজিবুর রহমান এর ম্যুরাল নির্মাণ, জেলা পরিষদের ফুল গাছের জন্য বরাদ্দ, বাউন্ডারী ওয়াল নির্মাণ সহ বিভিন্ন অর্থ বছরে সরকারী বরাদ্দ ব্যয়ে ব্যাপক অনিয়ম পাওয়া গেছে।

সখিপুর থানায় ডাক বাংলো ভবন নির্মাণের জন্য প্রথমে ৫০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। সেখানে কোন কাজ হয়নি। পুনরায় ১ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। কোন প্রক্রিয়ায় তা দেওয়া হয়েছে তাও খতিয়ে দেখা হবে। অনিয়ম বেশী হয়েছে নড়িয়া, সখিপুর ও ভেদরগঞ্জে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৫,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit