সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

জুলাই ঘোষণাপত্র, সকল অংশীজনের অভিমত নেবে সরকার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : জুলাই ঘোষণাপত্র তৈরিতে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সর্বদলীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এবার সংলাপ পরবর্তী কর্মপন্থা হিসাবে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ সকল অংশীজন থেকে অভিমত নেবে অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সুচিন্তিত অভিমত চিঠির মাধ্যমে পাঠানো যাবে। নাগরিকরা তাদের সুচিন্তিত অভিমত উপদেষ্টা মাহফুজ আলম বরাবর প্রধান উপদেষ্টা কার্যালয়ের ঠিকানায় চিঠি মারফত পাঠাতে পারবেন।

আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত চিঠি মারফত অভিমত জানাতে পারবেন নাগরিকরা।

পরে অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত ও সর্বজনগ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জনগণের উপস্থিতিতে তা অনতিবিলম্বে ঘোষিত হবে বলে জানায় প্রেস উইং।

এর আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জুলাই ঘোষণাপত্রের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বদলীয় সংলাপ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৫,/দুপুর ১২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit