শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

এবার ভক্তদের ইংরেজি গান শুনিয়ে প্রশংসায় ভাসছেন ফারিণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৭১ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনয়ের পাশাপাশি মাঝেমধ্যে গানও গেয়ে থাকেন। ইতোমধ্যে গান গেয়ে তা প্রমাণ করেছেন জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠানে। অভিনেতা-সংগীতশিল্পী তাহসানের সঙ্গে ডুয়েট গান করেছিলেন তিনি। ইত্যাদির মতো জনপ্রিয় অনুষ্ঠানে একসঙ্গে গান গাইতে দেখা গিয়েছিল এ অভিনেত্রীকে। এবার গান গাইলেন ইংরেজিতে। মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের ‘পপুলার’ গানটি শোনা যায় ফারিণের কণ্ঠে। 

গতকাল বুধবার রাতে ১ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিওক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন অভিনেত্রী। সেখানে ‘পপুলার’ গানটির কভার করতে দেখা যায় তাকে। সাধারণত বাংলায় গাইতে শোনা গেলেও এই প্রথম প্রকাশ্যে ইংরেজিতে গান গাইলেন অভিনেত্রী। 

ফারিণের কণ্ঠে ইংরেজি গান শুনে ভক্ত-অনুরাগীরাও বেশ পছন্দ করেছেন। অনেকেই তাকে প্রশংসায় ভাসিয়েছেন। সেই সঙ্গে তার মেধা ও কণ্ঠের জন্য বাহবা দিয়েছেন। এক নেটিজেন লিখেছেন— অভিনয়-গান দুটোই সমানতালে চালিয়ে নিতে পারেন তাসনিয়া ফারিণ। কারও মতে, অভিনয়ের পাশাপাশি চাইলে গানও মুক্তি দিতে পারেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি নাচেও দক্ষতা রয়েছে ফারিণের। তবে গত বছর ফারিণ আরও যে বিষয়টি নিয়ে আলোচনায় ছিলেন, সেটি হচ্ছে তার গান! নিজের কণ্ঠে দর্শক মাতিয়েছেন একাধিকবার। সেই ধারা নাকি নতুন বছরেও অব্যাহত রাখতে চান ফারিণ। চলতি বছরে কিছু গান নিয়েও হাজির হতে দেখা যেতে পারে তাকে।

উল্লেখ্য, ক্যারিয়ারের সেরা সময়েই নতুন বছর শুরু করেছেন ফারিণ। বেশ কিছু কাজ নিয়ে রয়েছে তার ব্যস্ততা। এর মধ্যে রয়েছে নতুন একটি সিনেমা ও নতুন একটি গান।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit