রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
পাখিদের ১৫ বছরের নিরাপদ এক ঠিকানা নাজিরপাড়া সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের

সাইফের ওপর হামলার সময় পার্টিতে মেতেছিলেন কারিনা!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৯৪ Time View

বিনোদন ডেস্ক : মুম্বাইয়ে নিজের বাসায় যখন সাইফ আলি খান হামলার শিকার হন, তখন ডিনার পার্টিতে মেতেছিলেন তার স্ত্রী ও অভিনেত্রী কারিনা খান কাপুর। গতকাল রাতে সাইফের সঙ্গে দুর্ঘটনা ঘটার আগেই তিনি তার ইনস্টাগ্রামের স্টোরিতে একটি ছবি দেন। ওখানেই জানান, গার্লস ডিনার সারছেন কারিনা।

বুধবার সাইফের ওপর হামলা হওয়ার আগেই বাসা থেকে বেরিয়ে যান কারিনা। বলিউড অভিনেত্রীর ডিনার পার্টিতে যোগ দিয়েছিলেন তার বোন কারিশমা কাপুর, তার দুই ঘনিষ্ঠ বন্ধু রেহা কাপুর ও সোনাম। শেয়ার করা স্টোরিতে কারিনা লিখেন, ‘গার্লস নাইট ইন।’বাসায় থাকা সাইফের ওপর তখন হামলা চালায় দুষ্কৃতকারীরা। তাদের উপর্যুপরি ছুরিকাঘাতে মারাত্মক জখম হয়ে বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি আছেন অভিনেতা।

কারিনা কাপুরের টিমের পক্ষ থেকে শুরুতে বিবৃতিতে জানানো হয়, অভিনেত্রী ও তার দুই সন্তান সুরক্ষিত রয়েছেন। এই হামলায় তাদের কোনো ক্ষতি হয়নি। পরে কারিনার সহযোগী দলের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘কারিনা ও সাইফের বাড়িতে চুরির চেষ্টা চালানো হয় গতকাল রাতে।

বাহুতে চোট লাগার কারণে সাইফ হাসপাতালে চিকিৎসাধীন। অস্ত্রোপচার হচ্ছে। পরিবারের বাকি সবাই নিরাপদ। সংবাদমাধ্যম ও অনুরাগীদের ধৈর্য ধরতে অনুরোধ করছি। দয়া করে কোনো জল্পনা বাড়াবেন না। পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।’এদিকে ঘটনার পর মহারাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনার ঝড় চলছে। প্রশ্ন উঠছে দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit